গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫৭ এএম ২০২৬
গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের
ছবি

রিপাবলিকান গভর্নরদের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প -ছবি রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি–এর সঙ্গে কাজ করছেন তিনি।

হোয়াইট হাউসে রিপাবলিকান গভর্নরদের সম্মানে আয়োজিত এক নৈশভোজের ঠিক আগে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ল্যান্ড্রির সহযোগিতায় গ্রিনল্যান্ডে একটি বড় হাসপাতাল জাহাজ পাঠানো হচ্ছে, যাতে সেখানে অসুস্থ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়া মানুষের চিকিৎসা নিশ্চিত করা যায়। তিনি আরো উল্লেখ করেন, জাহাজটি ইতোমধ্যে রওনা দিয়েছে।

নৈশভোজে ট্রাম্পের পাশেই বসেছিলেন ল্যান্ড্রি। তবে ঘোষণার বিষয়ে হোয়াইট হাউস বা ল্যান্ড্রির দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। জাহাজটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের অনুরোধে পাঠানো হচ্ছে কি না, কিংবা কারা চিকিৎসা পাবেন-এ সম্পর্কেও কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ অতীতে একাধিকবার প্রকাশ করেছেন ট্রাম্প। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়কে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা দেখা দেয়। গত মাসের শেষ দিকে গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে গত সপ্তাহে ডেনমার্কের রাজা ফ্রেডরিক দশম এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো গ্রিনল্যান্ড সফর করেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আগ্রহের প্রেক্ষাপটে এ সফরকে গ্রিনল্যান্ডের সঙ্গে ডেনমার্কের ঐক্য প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, ট্রাম্পের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা আগে গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের এক নাবিকের জরুরি চিকিৎসার প্রয়োজন হয় এবং পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনার সঙ্গে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণার কোনো সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। এ ক্ষেত্রেও গভর্নর ল্যান্ড্রির নির্দিষ্ট ভূমিকা পরিষ্কার করা হয়নি।

মার্কিন নৌবাহিনীর বহরে বর্তমানে দুটি হাসপাতাল জাহাজ রয়েছে-টঝঘঝ গবৎপু এবং টঝঘঝ ঈড়সভড়ৎঃ। তবে এগুলোর কোনোটিই লুইজিয়ানায় অবস্থান করে না। ঘোষণার পরও উদ্যোগটির পরিধি, উদ্দেশ্য ও কূটনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা না আসায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।

 

সানা/ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
০৩ জুলাই ২০২৬

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাং...

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক
০৩ জুলাই ২০২৬

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে...

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
০৩ জুলাই ২০২৬

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছে...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
০৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই