গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খামেনিকে ঘিরে রহস্যময় দাবি নেতানিয়াহুর

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ২০১, আহত ৭৪৭

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৭ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩৯ এএম ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ২০১, আহত ৭৪৭
ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-ফাইল ছবি রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। দেশটির ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রেড ক্রিসেন্টের এক মুখপাত্র জানান, হামলার পর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, খামেনি ‘বেঁচে নেই—এমন লক্ষণ পাওয়া গেছে’। তবে তিনি খামেনির মৃত্যুর বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। 
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সংক্ষিপ্ত এক বার্তায় এ মন্তব্য করেছেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাঁর জানা মতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এনবিসি নিউজের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
সানা/আপ্র/০১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই