গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার সক্ষমতা কতটুকু ইরানের?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:৫৫ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার সক্ষমতা কতটুকু ইরানের?
ছবি

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফাইল ছবি



আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তুরস্ক সীমান্তবর্তী পশ্চিম এশিয়ার এই দেশটির তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এই হামলার মূল লক্ষ্য ইরানের নেতৃত্ব, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করা। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে তেহরান।

হামলায় এরই মধ্যে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। দক্ষিণ ইরানে একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে ‘অস্তিত্ব রক্ষার সংকট’ মোকাবিলায় প্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে তাদের শাসকদের ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন।

ইরানও বসে নেই। তারা ইসরায়েল অভিমুখে প্রথম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে পুরো ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। এছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হেনেছে তেহরান।

দ্রুত পাল্টা জবাব দিলেও বিশ্লেষকরা ইরানের দীর্ঘমেয়াদী সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস হয়েছিল। আঙ্কারাভিত্তিক গবেষক ওরাল তোয়াল মতে, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ ২ হাজার ৫০০ থেকে কমে ১ হাজার ৫০০-তে নেমে এসেছিল।

তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ ব্রাইজা জানিয়েছেন, গত এক বছরে ইরান দ্রুত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়িয়েছে। বর্তমানে তাদের হাতে প্রায় ২ হাজার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের তথাকথিত প্রতিরোধের অক্ষ বর্তমানে বেশ দুর্বল। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ গত এক বছরে তাদের শীর্ষ নেতৃত্ব হারিয়েছে। তবে ইয়েমেনের হুথিরা এখনও ইরানের সবচেয়ে সক্রিয় প্রক্সি হিসেবে কাজ করছে।

অন্যদিকে, ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ এই পথ দিয়ে পরিবাহিত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় এই পথ বন্ধ রাখা ইরানের জন্য কঠিন হবে। কারণ এতে তাদের প্রধান তেল ক্রেতা চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং মার্কিন বিমানবাহী রণতরীর মুখে কয়েক ঘণ্টার মধ্যে ইরানের নৌ-সম্পদ ধ্বংস হওয়ার ঝুঁকি রয়েছে।

সামরিক চাপের পাশাপাশি ইরান গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। দেশটিতে মুদ্রাস্ফীতি প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক দুরবস্থার কারণে দেশজুড়ে চলা গণবিক্ষোভ সরকারের অভ্যন্তরীণ সংহতিকে দুর্বল করে দিয়েছে। ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক ও সামাজিক সক্ষমতা ইরানের আছে কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
সানা/ডিসি/আপ্র/১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে