গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর উত্তেজনা, নিহতের সংখ্যা ১০৪৫ ছাড়াল, তুরস্কে ক্ষেপণাস্ত্র ধ্বংস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৪৯ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর উত্তেজনা, নিহতের সংখ্যা ১০৪৫ ছাড়াল, তুরস্কে ক্ষেপণাস্ত্র ধ্বংস
ছবি

জ¦লছে মধ্যপ্রাচ্য; তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে -ছবি রয়টার্স

ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচ দিনের মধ্যে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৫ জন। হামলা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে, এবার তুরস্কও লক্ষ্যভুক্ত হয়। তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। হতাহতের ঘটনা ঘটেনি।

হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে: বিশ্বের তেলের এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে রপ্তানি হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড দাবি করেছে, হরমুজ প্রণালী এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে নৌবাহিনী পাঠাচ্ছে। প্রণালীতে জাহাজ চলাচল থমকে গেছে, ৩,২০০ জাহাজ উপসাগরীয় অঞ্চলে অপেক্ষমাণ।

খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান স্থগিত: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। লজিস্টিক প্রস্তুতি শেষ না হওয়ায় অনুষ্ঠান পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের অপতৎপরতা চলতে থাকলে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হবে।

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা: সৌদি আরবের রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শোধনাগার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা। আগের হামলার পর আবারো আঘাত হানা হয়েছে। প্রাথমিকভাবে তেল স্থাপনায় গুরুতর ক্ষতি হয়নি।

ইরানে অভ্যুত্থান সহজ করতে লক্ষ্যভুক্ত ইসরায়েল: ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে, যাতে দেশটিতে সরকারবিরোধী অভ্যুত্থান সম্ভব হয়। চলমান সংঘাতে ইতোমধ্যেই সাত শতাধিক বেসামরিক নিহত, এর মধ্যে ১৬৫ শিশু।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের: মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার সঙ্গে সঙ্গে ইসরায়েল হুমকি দিয়েছে, তিনি যদি ইরান ও আঞ্চলিক শান্তি বিপন্ন করেন, তবে লক্ষ্যভুক্ত হবেন।

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত: ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কে পৌঁছানোর আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। আঙ্কারা সতর্ক করেছে, দেশের বিরুদ্ধে যে কোনো বৈরি তৎপরতার পাল্টা জবাব তাদের সংরক্ষিত।

সানা/আপ্র/৪/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে