গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১০ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৪৮ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাত ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে
ছবি

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।

গত শনিবার (৭ মার্চ) রাতে কাতার বার্তা সংস্থা দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হওয়ার কথা জানায়। দুই নেতা কাতার ও উপসাগরের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনা করেন, কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সৌদি গেজেট। 

ফোনালাপে কাতারের আমির চলমান সঙ্কট নিয়ন্ত্রণে আনার গুরুত্ব ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে গুরুত্বারোপ করেন।

উভয় নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা সুরক্ষিত রাখতে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উত্তেজনা কমাতে ও আরো সংঘাত এড়াতে রাজনৈতিক উপায়ের প্রতি সমর্থন জানান, বলেছে কাতারি গণমাধ্যম।

সানা/ডিসি/আপ্র/৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই