গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

সৌদি আরব, কাতার ও কুয়েতে নতুন হামলা, তেহরানে তেল শোধনাগারে আগুন

উপসাগরজুড়ে যুদ্ধ, বিশ্বব্যাপী উদ্বেগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:১৭ এএম ২০২৬
উপসাগরজুড়ে যুদ্ধ, বিশ্বব্যাপী উদ্বেগ
ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর তেহরানের শাহরান জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ছবি- ওয়ানা, রয়টার্স

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত বিস্তৃত হয়ে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, কাতার ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার পর দেশটি সতর্কতামূলকভাবে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে বহু প্রাণহানি এবং তেহরানের তেল শোধনাগারে হামলার ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।

চলমান সংঘাত এখন শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে পুরো উপসাগরীয় অঞ্চলে। আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজার নিয়েও বাড়ছে উদ্বেগ।

উপসাগরজুড়ে হামলা ও প্রতিরোধ: কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দেশটির দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক এবং সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান ভবনে ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই পরিস্থিতিতে কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের আকাশে ঢুকে পড়া একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। সর্বশেষ তিনটি ড্রোন ধ্বংস করা হলেও এর আগে আরো অন্তত পনেরটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে তারা। হামলার পর রিয়াদের আকাশপথে সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

লেবাননে ইসরায়েলি অভিযান: এদিকে লেবাননে স্থল ও আকাশপথে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযানে অন্তত ৪১ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সেনাসদস্যও রয়েছেন।

রাজধানী বৈরুতের একটি হোটেল লক্ষ্য করে ইসরায়েলি হামলায় আরো চারজন নিহত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় নতুন হামলার হুমকি দিয়ে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

তেহরানে তেল স্থাপনায় হামলা: ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের কয়েকটি জ্বালানি সংরক্ষণাগার ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে। তেহরানের উপকণ্ঠে একটি তেল শোধনাগারে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। যুদ্ধের প্রথম দিকের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।

পাল্টা হামলার দাবি: ইরানের সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলায় মার্কিন বাহিনীর দুই শতাধিক সদস্য নিহত বা আহত হয়েছেন। তবে এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ইরান আরো জানিয়েছে, প্রয়োজন হলে বর্তমান মাত্রার যুদ্ধ অন্তত ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
সমঝোতায় আগ্রহী নন ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতার পথে যুক্তরাষ্ট্র এগোচ্ছে না। তার মতে, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব কার্যত অকার্যকর হয়ে পড়বে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণে বলেন, দেশের এক ইঞ্চি জমিও শত্রুর হাতে যেতে দেওয়া হবে না। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক করেন।

কূটনৈতিক উদ্বেগ: চলমান উত্তেজনার মধ্যে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে। তিনি দ্রুত সংঘাত নিয়ন্ত্রণে আনা এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বজুড়ে প্রভাব: বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বিস্তৃত হলে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তায় গভীরভাবে পড়তে পারে। ইতোমধ্যে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে এবং বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

প্রতিবেশী দেশগুলোতে ইরানের হামলাকে ‘বেপরোয়া’ বললো আরব লিগ: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র সমালোচনা করেছেন আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘেইত। রোববার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। সূত্র: এপি
আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের এই হামলা কোনোভাবেই ‘যুক্তিযুক্ত নয়’। একে একটি ‘বেপরোয়া নীতি’র প্রতিফলন হিসেবে অভিহিত করেন তিনি। তার মতে, এ ধরনের হামলা বর্তমানের এই কঠিন ও নাজুক সময়ে ইরানকে আরো বেশি বিচ্ছিন্ন করে ফেলবে।
বৈঠকে আবুল ঘেইত স্পষ্ট করে বলেন, ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে আরব দেশগুলো কোনো পক্ষ নয়। তিনি আরো বলেন, আরব দেশগুলোর ভ’খণ্ড মার্কিন হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না। তিনি বলেছেন, ইরানের এই অযৌক্তিক আগ্রাসন তাদের বিভ্রান্তিকর চিন্তারই বহিঃপ্রকাশ। এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তাদের দূরত্ব আরো বাড়িয়ে দিচ্ছে।

সানা/আপ্র/৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
২৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী তৃতীয় ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের অসংখ্য শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জান...

ইরান যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা
২৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা এবং পাল্টা হামলার জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দ...

গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান
২৯ মার্চ ২০২৬

গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, তারা প্রকাশ্যে...

কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮
২৯ মার্চ ২০২৬

কেনিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১০৮

কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে, গত শনিবার (২৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে