গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা
ছবি

প্লেনের ভেতর বিড়ি জ্বালানোয় যাত্রীর বিরুদ্ধে মামলা

প্লেনের ভেতর বিড়ি জ্বালানোর অভিযোগে এক যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে ভারতের পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মার্চ) দিল্লি থেকে গোয়া যাওয়ার পথে আকাসা এয়ারের একটি ফ্লাইটে।

অভিযুক্ত যাত্রীর নাম আশীষ। তিনি দিল্লির বাসিন্দা।

পুলিশের তথ্যমতে, প্লেনের টয়লেটের ভেতরে ওই যাত্রী বিড়ি জ্বালিয়ে ধূমপান করেন। পরে তার কাছে একটি লাইটারও পাওয়া যায়, যা প্লেনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

এই ঘটনায় আকাসা এয়ারের অভিযোগের ভিত্তিতে গোয়ার মোপা বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং বেসামরিক বিমান নিরাপত্তা সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আকাসা এয়ার জানিয়েছে, ফ্লাইটের ক্রুরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং গোয়ায় অবতরণের পর অভিযুক্ত যাত্রীকে কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

পুলিশ বলছে, এই ঘটনায় প্লেনের অন্যান্য যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সূত্র: দ্য হিন্দু

এসি/০৯/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই