গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে আরো উত্তেজনা

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:৩৬ এএম ২০২৬
সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
ছবি

শনিবার ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় কূটনৈতিক এলাকা -ছবি এএফপি

ইরানের নৌবাহিনী দাবি করেছে, আবুধাবির আল-ধাফরা, বাহরাইনের শেখ ঈসা এবং কুয়েতের আল-আদিরি সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালানো হয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক।

আইআরজিসি খারগ দ্বীপে মার্কিন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকায় নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের খারগ দ্বীপে মার্কিন বিমান হামলা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খারগ দ্বীপের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তবে তেল অবকাঠামো এখনও ধ্বংস করা হয়নি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করলে তৎক্ষণাৎ তেলের স্থাপনাগুলিকেও লক্ষ্য করা হবে।

হরমুজ প্রণালি অতিক্রম: ভারতীয় জাহাজ নিরাপদে পার: ইরানের অনুমতি পেয়ে ভারতীয় পতাকাবাহী দুটি এলপিজি ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ভারতের বন্দর ও জলপথ মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুটি দেশের পশ্চিমাঞ্চলের বন্দরগুলোর দিকে যাচ্ছে।

ইরানে ভয়াবহ মানবিক ক্ষতি: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে ২০০ এর বেশি ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন। ১২০টি স্কুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেহরানের আজাদি টাওয়ারও আঘাত পেয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ৪২,৯১৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, যার মধ্যে ৬,১৭৯ বাণিজ্যিক এবং ৩৬,৪৮৯ আবাসিক ভবন।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ও আতঙ্ক: ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। তেল আবিবে বিস্ফোরণ এবং বিমান হামলার সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

কুর্দিস্তানে নিহত বেড়ে ১১২, আহত ৯৬৯: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কুর্দিস্তান প্রদেশে নিহত বেড়ে ১১২ এবং আহত ৯৬৯। আহতদের মধ্যে ৫ জন আইসিইউতে চিকিৎসাধীন।
দক্ষিণ লেবাননে বিমান হামলায় নিহত ৪: সিদন শহরের কাছে তামির হারেত সাইদা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় চারজন নিহত হয়েছেন।

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র আঘাত: ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় ধোঁয়া উঠেছে। দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরবে ৫টি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত: ইরানের হামলায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ৫টি জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত কাজ চলছে।

মার্কিন সামরিক শক্তি মোতায়েন: যুক্তরাষ্ট্র আড়াই হাজার মেরিন সেনা এবং একটি উভচর যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো মেরিন সেনা স্থল যুদ্ধেও মোতায়েন হবে।

হামাসের ইরানকে সতর্কতা: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার স্বীকৃতি দিয়েছে।

চীনের ওয়াশিংটনকে হুঁশিয়ারি: ইরান ইস্যু নয়, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির কারণে চীন কড়া বার্তা দিয়েছে। ওয়াশিংটনকে ‘এক চীন নীতি’ মেনে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে মার্কিন উদ্যোগ: মার্কিন জ্বালানি বিভাগ ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ছে। আইইএ-এর সদস্য দেশগুলোও এই পদক্ষেপে সহযোগিতা করছে।
সানা/আপ্র/১৪/৩/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে