গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের ডাক দিলো শ্রীলঙ্কা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ২২:১৬ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনের ডাক দিলো শ্রীলঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধের উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। একই সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে শ্রীলঙ্কা। বিশেষ করে কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ না করার আহ্বান জানানো হয়।

গত রোববার (১৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলমান পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এটি সরাসরি বেসামরিক মানুষের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

বেসামরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর যে-কোনো হামলার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করাকে মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, দেশটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ এই সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে, যার প্রতিক্রিয়া সব দেশেই পড়ছে।
সবশেষে, সব পক্ষকে সংযম দেখানোর এবং অর্থবহ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শ্রীলঙ্কা বলেছে, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: সিনহুয়া
সানা/আপ্র/১৬/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই