গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডলারেও থাকবে ট্রাম্পের স্বাক্ষর, ভাঙল ১৬৫ বছরের ঐতিহ্য

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:২৩ এএম ২০২৬
ডলারেও থাকবে ট্রাম্পের স্বাক্ষর, ভাঙল ১৬৫ বছরের ঐতিহ্য
ছবি

নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যার স্বাক্ষর দেশটির মুদ্রায় দেখা যাবে।
আগে ডলারে সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি থাকলেও কখনোই জীবিত-মৃত কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর ছিল না। থাকতো অর্থমন্ত্রী আর ট্রেজারারের স্বাক্ষর।
১৬৫ বছরের সেই পুরনো রীতি এবার ভেঙে দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার আড়াইশ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্প ও তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষর সম্বলিত ডলারের নোট বাজারে ছাড়ার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জুনে প্রথম এ দুইজনের স্বাক্ষর দেওয়া ১০০ ডলারের নোট ছাপা হবে; এরপর ধাপে ধাপে অন্য নোটগুলোতেও এটা করা হবে। নোটগুলো বাজারে আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। আমাদের মহান দেশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দিতে ডলারের বিলগুলোতে তার স্বাক্ষরের চেয়ে আর শক্তিশালী কিছু হতে পারে না, বলেছেন বেসেন্ট।

সর্বশেষ ছাপা হওয়া ডলারের নোটগুলোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও ট্রেজারার লিন মালেরবার স্বাক্ষর রয়েছে। ১৮৬১ সাল থেকে যুক্তরাষ্ট্রের ব্যাংক নোটগুলোতে মার্কিন ট্রেজারারের স্বাক্ষর রাখার রীতি চালু হয়েছিল, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় এবার থেকে তার অবসান ঘটতে যাচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্র তার আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আড়াইশ বছর পূর্ণ করতে যাচ্ছে। ১৭৭৬ সালের ৪ জুলাই ১৩টি উপনিবেশ, পরে যেগুলো অঙ্গরাজ্য হয়, ব্রিটেন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম ব্যাংক নোটে প্রেসিডেন্টের স্বাক্ষর রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, বাড়ি ভাড়া ও স্বাস্থ্য সেবায় বেশি খরচের জন্য কাকে দায় দিতে হবে তা এখন মার্কিনিরা পরিষ্কারভাবে জানতে পারবে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এভাবেই কটাক্ষ করেছেন নিউসম।
যুক্তরাষ্ট্রের এখনকার আইনে মুদ্রায় জীবিত প্রেসিডেন্টদের ছবি বা প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। কিন্তু স্বাক্ষর নিয়ে কিছু বলা নেই। এই ফাঁকফোকরকে কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা কেবল স্বৈরশাসক বা রাজা-বাদশাদের শাসনকাঠামোতেই সম্ভব, বলছেন সমালোচকরা। কেবল নোটেই কেন, চলতি মাসে মার্কিন এক ফেডারেল আর্টস কমিশন আমেরিকার জন্মের আড়াইশ বছর উদ্যাপন উপলক্ষে ট্রাম্পের ছবি সম্বলিত ২৪ ক্যারেটের স্মারক স্বর্ণমুদ্রারও অনুমোদন দিয়েছে।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার সোয়া এক বছরের মধ্যেই জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস, ইউএস ইনস্টিটিউট অব পিস এমনকী যুদ্ধজাহাজের আসন্ন এক শ্রেণির নামেও স্থান করে নিয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে কোভিড-১৯ মহামারীর কারণে কোটি কোটি মার্কিনিকে দেওয়া সহায়তার চেকেও তার নাম ছিল।
সানা/আপ্র/২৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই