গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভূমধ্যসাগর থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:৪১ এএম ২০২৬
ভূমধ্যসাগর থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

ভূমধ্যসাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) গ্রিস কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। খবর ফ্রান্স ২৪ এর।

নৌকাটিতে থাকা অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকৃত ব্যক্তিরা।

গ্রিস কোস্টগার্ড জানিয়েছে, শুক্রবার ক্রেট দ্বীপের কাছে একটি ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ ২৬ জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী এবং একজন কিশোর রয়েছে।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন সুদানি ও একজন চাদের নাগরিক। এর মধ্যে দু’জনকে ক্রেট দ্বীপের হেরাক্লিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকায় থাকা এক পাচারকারীর নির্দেশে নিহতদের দেহ ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়াদের তথ্যের ওপর ভিত্তি করে কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তুবারুক থেকে গ্রিসের উদ্দেশে ছেড়ে আসে। এই শহরটি ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রত্যাশী অনেক অভিবাসীর জন্য প্রবেশদ্বার হিসেবে খ্যাত।

গ্রিসের কোস্টগার্ড বলছে, এ নৌযাত্রায় অভিবাসনপ্রত্যাশীরা পথভ্রান্ত হয়ে পড়েছিল এবং ছয় দিন ধরে খাবার বা পানির অভাবে সমুদ্রে ভাসতে ছিল। এর মধ্যে অনেক অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান। পাচারকারীদের নির্দেশে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ সাউথ সুদানের দু’জনকে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর। ধারণা করা হচ্ছে, তারাই পাচারকারী। গ্রেফতারকৃতদের অবৈধভাবে দেশে প্রবেশ এবং হত্যা সংক্রান্ত তদন্তের আওতায় আনা হয়েছে।

অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌযানটি ক্রেটের দক্ষিণে অবস্থিত ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিকাল মাইল দক্ষিণে ছিল।
সানা/আপ্র/২৯/৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই