গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভারতের পান্নায় দুই বন্ধু পেলেন ৫৫ হাজার ডলারের হীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৪ এএম ২০২৬
ভারতের পান্নায় দুই বন্ধু পেলেন ৫৫ হাজার ডলারের হীরা
ছবি

পাথরটির বাজারমূল্য প্রায় ৫০ থেকে ৬০ লাখ রুপি -ছবি বিবিসি

মধ্য ভারতের হীরা খনির অঞ্চল পান্নায় এক শীতের সকালে এমন এক আবিষ্কার হলো, যা দুই বাল্যবন্ধুর জীবনই বদলে দিতে পারে। সতিশ খাটিক ও সাজিদ মোহাম্মদ কয়েক সপ্তাহ আগে ইজারা নেওয়া একটি জমিতে খোঁড়াখুঁড়ির সময় একটি বড় ও ঝকঝকে পাথরের খোঁজ পান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


পরে সেই পাথর শহরের সরকারি হীরা মূল্যায়নকারীর কাছে নিয়ে গেলে জানা যায়, সেটি ১৫ দশমিক ৩৪ ক্যারেটের রত্নমানের প্রাকৃতিক হীরা, যা বিরল ও উৎকৃষ্ট মানের বলে বিবেচিত। হীরা মূল্যায়নকারী অনুপম সিং জানান, পাথরটির আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ রুপি, অর্থাৎ প্রায় ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডলার। শিগগিরই এটি নিলোামে তোলা হবে। তিনি বলেন, সরকার প্রতি তিন মাসে একবার হীরার নিলোাম আয়োজন করে, যেখানে দেশ-বিদেশের ক্রেতারা অংশ নেন। ডলারের বিনিময় হার ও রাপাপোর্ট প্রতিবেদনের মানদণ্ড অনুযায়ী হীরার দাম নির্ধারিত হয়। রাপাপোর্ট হীরা ও গয়নার বাজার বিশ্লেষণে একটি স্বীকৃত কর্তৃপক্ষ।


২৪ বছর বয়সী সতিশ খাটিক একটি মাংসের দোকান চালান। আর ২৩ বছর বয়সী সাজিদ মোহাম্মদ ফল বিক্রি করেন। দুজনই দরিদ্র পরিবারের সন্তান এবং পরিবারের কনিষ্ঠ ছেলে। হীরা পাওয়ার খবরে তারা উচ্ছ্বসিত। তাদের ভাষায়, এখন আমরা আমাদের বোনদের বিয়ে দিতে পারব।


পান্না জেলা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি ভারতের সবচেয়ে অনুন্নত জেলাগুলোর একটি। দারিদ্র্য, পানির সংকট ও বেকারত্ব এখানকার নিত্যদিনের বাস্তবতা। তবে একই সঙ্গে এ অঞ্চলেই রয়েছে ভারতের অধিকাংশ হীরার মজুত। সে কারণে পান্না দীর্ঘদিন ধরেই হীরা অনুসন্ধানকারীদের প্রধান গন্তব্য।


ভারতের হীরার মজুত বিশ্ববাজারের বড় উৎপাদকদের তুলনায় সীমিত হলেও ঐতিহাসিকভাবে তা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ খনি ফেডারেল সরকারের অধীনে পরিচালিত হলেও রাজ্য সরকার প্রতিবছর নামমাত্র মূল্যে স্থানীয়দের ছোট ছোট জমি ইজারা দেয়। কাজের সুযোগ কম থাকায় অনেকেই ভাগ্য বদলের আশায় হীরার সন্ধানে নামেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই হাতে আসে শূন্য ফল।


সাজিদ মোহাম্মদ জানান, তার বাবা ও দাদু কয়েক দশক ধরে এসব জমিতে খোঁড়াখুঁড়ি করেছেন। কিন্তু ধুলো আর কোয়ার্টজের টুকরো ছাড়া কিছুই পাননি। তার বাবা নাফিস বলেন, আল্লাহ অবশেষে তাদের কঠোর পরিশ্রম আর ধৈর্যের প্রতিদান দিয়েছেন। পারিবারিক আয় দিয়ে বাড়তে থাকা খরচ সামলানো কঠিন হয়ে পড়েছিল। বিয়ের খরচ তো দূরের কথা। সেই হতাশা থেকেই তারা জমি ইজারা নিয়ে হীরার খোঁজে নামেন বলে জানান সাজিদ। হীরা খোঁজা সহজ কাজ নয়। দিনের কাজ শেষে সন্ধ্যায় কিংবা ছুটি পেলেই তারা মাটি খুঁড়তেন। অধিকাংশ স্থানীয়দের মতো হাতেই চলত পুরো প্রক্রিয়া। এর মধ্যে রয়েছে গর্ত খোঁড়া, মাটি ও পাথর তুলে আনা, চালনিতে ধুয়ে নেওয়া এবং শুকানোর পর হাজার হাজার ছোট পাথরের ভেতর খুঁটিয়ে দেখা। পান্নার জেলা খনি কর্মকর্তা রবি প্যাটেল বলেন, এই দুই বন্ধু অত্যন্ত ভাগ্যবান। ১৯ নভেম্বর তারা জমিটি ইজারা নিয়েছিলেন। কয়েক সপ্তাহের মধ্যেই রত্নমানের হীরা পাওয়া তাদের সৌভাগ্যেরই প্রমাণ। এখনও নিলোামের টাকা হাতে পাননি তারা। সতিশ ও সাজিদের কথায়, এই মুহূর্তে জমি কেনা, ব্যবসা বাড়ানো বা বড় শহরে যাওয়ার কথা ভাবছি না। আপাতত আমাদের একটাই লক্ষ্য বোনদের বিয়ে।


সানা/ওআ/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে