গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সৌদি আরবে এ বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১২ এএম ২০২৬
সৌদি আরবে এ বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরব ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এর আগে দেখা যায়নি।


সৌদি আরবের সরকারি ঘোষণার ওপর ভিত্তি করে এএফপি মৃত্যুদণ্ড কার্যকর করার এ হিসাব দিয়েছে।


সাম্প্রতিকতম মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত সোমবার (১৫ ডিসেম্বর)। সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এক সুদানের নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন আহমেদ বিন আবদুল্লাহ আল-শামরানি, বান্দার বিন মুসা আল-ক্বারনি ও মাহদি বিন ইয়াহইয়া আওয়াজি। তাঁদের মক্কা অঞ্চলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় চলতি বছর সৌদি আরবে কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০। এর আগে ২০২৪ সালে এক বছরে সর্বোচ্চ ৩৩৮টি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড করা হয়েছিল। এবার ওই রেকর্ড ছাপিয়ে গেল।


২০২৫ সালে যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩২ জনই মাদকসংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন, যা মোট সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি।


সাম্প্রতিকতম মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত সোমবার। সৌদি প্রেস এজেন্সিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, এক সুদানের নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড প্রদান ও সাজা কার্যকর করার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া সামগ্রিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হয়ে উঠেছে। গত বছরও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল।


মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চীন ও ইরানের পর সৌদি আরব ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ ছিল।


লন্ডনভিত্তিক সংস্থাটি বলেছে, ২০২৪ সালে সৌদি আরব রেকর্ড ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। ১৯৯০ সাল থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য অনুসরণ ও নথিবদ্ধ করা শুরু করে।


মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা মৃত্যুদণ্ডের এ বৃদ্ধিকে সৌদি কর্তৃপক্ষের ২০২৩ সালে শুরু করা মাদকবিরোধী ‘যুদ্ধের’ সঙ্গে সংশ্লিষ্ট করেছেন।


সৌদি আরবের এ অভিযান মূলত ‘ক্যাপটাগন’ নিয়ন্ত্রণে আনা এবং ওই অঞ্চলে এর বিস্তার রোধ করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।


এ ঘটনায় চলতি বছর সৌদি আরবে কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০। এর আগে ২০২৪ সালে এক বছরে সর্বোচ্চ ৩৩৮টি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড করা হয়েছিল। এবার ওই রেকর্ড ছাপিয়ে গেল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব মধ্যপ্রাচ্যে মাদকটির অন্যতম বৃহৎ বাজার হিসেবে বিবেচিত।


প্রায় তিন বছর স্থগিত রাখার পর ২০২২ সালের শেষ দিক থেকে সৌদি আরব মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া এবং তা কার্যকর করা আবার শুরু করেছে।



সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে