গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মেনু

ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, উত্তেজনায় বিশ্ববাজার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ২৩:১৩ এএম ২০২৬
ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, উত্তেজনায় বিশ্ববাজার
ছবি

ইরানের জানজান এলাকায় মঙ্গলবারের হামলায় বিধ্বস্ত স্থাপনায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মীরা - ছবি রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। দেশটির রেডক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, এখন পর্যন্ত ৯০ হাজার ৬৩টি আবাসিক ইউনিট, ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান এই হামলায় সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করা হলেও বেসামরিক অবকাঠামোও ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬ জনে, আর আহত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ।

ইসফাহানে ‘বাংকার বিধ্বংসী’ হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা: ইরানের ইসফাহানে একটি বড় গোলাবারুদের ডিপোতে যুক্তরাষ্ট্র দুই হাজার পাউন্ড ওজনের ‘বাংকার বিধ্বংসী’ বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। এতে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে সক্ষম বিশেষ অস্ত্রও ব্যবহার করা হয়।
হামলার পর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। একাধিক ছোট বিস্ফোরণও ঘটে, যা সাধারণত গোলাবারুদের মজুদে আগুন লাগলে হয়ে থাকে।
এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘটনাটিকে আরো আলোচনায় নিয়ে আসে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা জোরদার, প্যারাট্রুপার মোতায়েন শুরু: ইরান পরিস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটির অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছেন।
নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা করা এই বাহিনী ইতোমধ্যে মোতায়েন থাকা অতিরিক্ত নৌ, মেরিন ও বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে যুক্ত হবেন।
গত সপ্তাহান্তেই প্রায় আড়াই হাজার মেরিন সেনা ওই অঞ্চলে পৌঁছেছেন। আরো সেনা মোতায়েনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে কৌশলগত হিসাব, যুদ্ধ সীমিত রাখার ইঙ্গিত: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগীদের জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না গেলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী।
পরিকল্পনা অনুযায়ী, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে সংঘাত কমিয়ে আনার দিকে জোর দেওয়া হচ্ছে। তবে প্রয়োজনে সামরিক বিকল্পও খোলা রাখা হয়েছে, যদিও তা এই মুহূর্তে অগ্রাধিকার পাচ্ছে না।

সমুদ্রপথে হামলা, তেলবাহী জাহাজে আগুন-বাজারে অস্থিরতা: দুবাই বন্দরের কাছে কুয়েতের ‘আল-সালমি’ নামের একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। এতে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনক্ষম এই জাহাজটির সব ২৪ জন নাবিক নিরাপদে রয়েছেন।
এই হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়, যদিও পরে কিছুটা কমে আসে।

হরমুজ প্রণালি অতিক্রমে ব্যতিক্রমী ঘটনা, চীনা জাহাজের সফল যাত্রা: চলমান উত্তেজনার মধ্যে দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগর ছাড়তে সক্ষম হয়েছে চীনের দুটি কনটেইনারবাহী জাহাজ।
যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ ছাড়া এই প্রথম কোনো কনটেইনার জাহাজ এ অঞ্চল ত্যাগ করতে পারল। এ ঘটনাকে তেহরান ও বেইজিংয়ের কূটনৈতিক সমন্বয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

লেবাননে কঠোর পদক্ষেপ, হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ: লেবানন সরকার আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকার জানিয়েছে, হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যক্রমকে এখন অপরাধ হিসেবে গণ্য করা হবে।

সীমান্ত সংঘর্ষে প্রাণহানি, ইসরায়েলের চার সেনা নিহত: দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চারজন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরো কয়েকজন সেনা আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কূটনৈতিক অচলাবস্থা, আলোচনায় বসেনি ইরান: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব এলেও বর্তমান সামরিক আগ্রাসনের মধ্যে আলোচনায় বসার প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেছে তেহরান।

জ্বালানির দামে চাপ, যুক্তরাষ্ট্রে চার বছরের সর্বোচ্চ: মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালন ৪ ডলারে পৌঁছেছে, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। এই মূল্য দেশটির সাম্প্রতিক সময়ের যেকোনো পর্যায়ের তুলনায় বেশি, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে।
সানা/আপ্র/৩১/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারতে লস্কর-ই-তৈয়বার গ্রেফতারদের মধ্যে সাতজন বাংলাদেশি
৩১ মার্চ ২০২৬

ভারতে লস্কর-ই-তৈয়বার গ্রেফতারদের মধ্যে সাতজন বাংলাদেশি

পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার আট সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেফতারের পর দেশটির...

ইরান যুদ্ধের ব্যয় আরবদের ওপর চাপাতে চান ট্রাম্প
৩১ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের ব্যয় আরবদের ওপর চাপাতে চান ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিপুল ব্যয় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন যুক্তরা...

হরমুজ প্রণালি খুলতে না পারলেও যুদ্ধ থামাতে রাজি ট্রাম্প
৩১ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি খুলতে না পারলেও যুদ্ধ থামাতে রাজি ট্রাম্প

হরমুজ প্রণালি পুরোপুরি সচল না হলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ কথা জন...

ইরানের ইস্পাহানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র
৩১ মার্চ ২০২৬

ইরানের ইস্পাহানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানের রাজধানী তেহরানে বিশাল এক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে