গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

মেনু

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কুমির-সাপ ছাড়ার চিন্তা অমিত শাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০১ এএম ২০২৬
অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কুমির-সাপ ছাড়ার চিন্তা অমিত শাহর
ছবি

ছবি সংগৃহীত

কাঁটাতারের বেড়া, ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম মারফত নজরদারির পাশাপাশি ‘অনুপ্রবেশ’ রুখতে এবার সীমান্তবর্তী নদী ও জলাভূমিতে কুমির ও সাপ ছাড়ার ভাবনা এসেছে ভারত সরকারের মাথায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থাকা সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্তাদের বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি অঞ্চলে যেখানে বেড়া দেওয়া যায়নি এবং যেসব এলাকায় অষ্টপ্রহর পাহারা দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির ও সাপের মতো সরীসৃপ ছাড়া যায় কি না। মনে করা হচ্ছে, কুমির ও সাপের ভয়ে অনুপ্রবেশকারীরা সীমান্ত পারাপার করতে দশবার ভাববেন। সাপ ও কুমিরের ভয়ে অনুপ্রবেশ কমবে।

বিএসএফ সূত্রের মতে, শুধু অনুপ্রবেশই নয়, এই ব্যবস্থায় ওই সব এলাকা দিয়ে চোরাচালানও বন্ধ হতে পারে। কমতে পারে অপরাধমূলক অন্যান্য কাজও। বিষয়টি এখনো চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। কোনো রকম সরকারি আদেশ জারি করা হয়নি।

বিএসএফ সূত্রের বরাতে এই খবর ভারতের বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে। দ্য হিন্দু লিখেছে, ভাবনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মস্তিষ্কপ্রসূত। গত ২৬ মার্চ বিএসএফের সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটকে এক বার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, অমিত শাহর এই ভাবনা বাস্তবায়িত এবং কার্যকর সম্ভব কি না, তা যেন খতিয়ে দেখা হয়।

বলা হয়েছে, কোন কোন এলাকায় এটা করা সম্ভব, তা সরেজমিন দেখে চিহ্নিত করতেও বলা হয়েছে।

বিএসএফ সূত্রের খবর, বিষয়টি এখনো চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিকল্পনাটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কি না, তা দেখা হচ্ছে। ভবিষ্যতে তা রূপায়িত করা যাবে কি না, তা এখনো অনিশ্চিত।

ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তৃতি ৪ হাজার ৯৬ কিলোমিটার। এই সীমান্তের মধ্যে ১৭৫ কিলোমিটার অংশে নদী ও জলাভূমি রয়েছে। বিএসএফের দাবি, কড়া নজরদারি সত্ত্বেও ওই অঞ্চল দিয়ে অনুপ্রবেশ যেমন ঘটে, তেমনই চলে চোরাচালান।

এ ধরনের অবৈধ কাজকারবার ঠেকাতে তাই শীর্ষ মহলের ভাবনায় ঘোরাফেরা করছে সরীসৃপ ছাড়ার বিষয়টি। মনে করা হচ্ছে, বাঘের ভয়ে যেমন জঙ্গলে ঢোকা ঠেকানো যায়, তেমনই কুমির ও সাপের ভয়ে নদী ও জলাভূমি পারাপার কমানো যাবে।

বিএসএফের এক কর্তার বরাতে দ্য হিন্দু জানিয়েছে, এই ভাবনা কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। যেমন সরীসৃপ সংগ্রহ। কীভাবে কুমির ও সাপ সংগ্রহ করা হবে, সেটা যেমন বড় প্রশ্ন, তেমনই তার প্রভাব ওই সব অঞ্চলের মানুষের ওপর কতটা পড়বে, সেটাও বিবেচনার বিষয়।

কথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশ’ ভারতের শাসক দল বিজেপির কাছে একটা বড় রাজনৈতিক হাতিয়ার। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রভাব বিস্তারে, বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখা ও ক্ষমতা দখলের তাগিদে বিজেপি বারবার অনুপ্রবেশকে বড় সংকট হিসেবে তুলে ধরেছে। দুই রাজ্যেই এবারের ভোটে অনুপ্রবেশকারী বা ‘ঘুষপেটিয়া’ বড় ইস্যু।

শুধু পশ্চিমবঙ্গ বা আসাম রাজ্য নয়-মেঘালয়, ত্রিপুরা, বিহার ও ঝাড়খন্ডেও বিজেপি ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ প্রসঙ্গ বড় করে তুলে ধরেছে। বিহার ও ঝাড়খন্ডের ভোটে তারা বলেছে, ঘুষপেটিয়ারা রাজ্যের অর্থনীতি চৌপাট করে দিচ্ছে। জনবিন্যাসে বদল ঘটিয়ে দিচ্ছে।

ভারতের নির্বাচন কমিশন দেশজুড়ে ভোটার তালিকার নিবিড় সংশোধনের যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, যার পোশাকি নাম ‘এসআইআর’, তার অন্যতম লক্ষ্যও ‘অনুপ্রবেশকারী’ চিহ্নিত করা। অথচ, বিহারে কত ‘ঘুষপেটিয়ার’ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কত ‘রোহিঙ্গাকে’ চিহ্নিত করা হয়েছে, সেই হিসাব নির্বাচন কমিশন আজও দেয়নি। পশ্চিমবঙ্গেও সেই খতিয়ান পাওয়া যাবে কি না সন্দেহ।

কিন্তু তাতে কী। ‘অনুপ্রবেশ’ ঠেকাতে নিত্যনতুন উপায়ের মধ্যে অমিত শাহ নতুন ভাবনা আমদানি করেছেন। তাঁর কুমির ও সাপ ছাড়ার পরিকল্পনা বাস্তবায়িত হয় কি না, সেটা যেমন এক আগ্রহ, তেমনই দেখার, তারপরও ‘অনুপ্রবেশ’ কমে কি না।


সানা/ডিসি/আপ্র/৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’ বলছেন মার্কিন রাজনীতিকেরা
০৬ এপ্রিল ২০২৬

ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’ বলছেন মার্কিন রাজনীতিকেরা

ইরানকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক ও অকথ্য ভাষায় দেওয়া এক হুমকির প...

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত
০৬ এপ্রিল ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত

প্রত্যাশা ডেস্ক: ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান সোমবার (...

যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ পরিহারের আহ্বান রাশিয়ার
০৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ পরিহারের আহ্বান রাশিয়ার

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়ে...

যুক্তরাষ্ট্রের এই ঘুঘু পাখির বয়স ৪৪ বছর
০৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের এই ঘুঘু পাখির বয়স ৪৪ বছর

ঘুঘু পাখির জীবনকাল কতই-বা আর হবে! বড়জোর ২০ বছর। তবে সে ধারণাকে পাল্টে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিজৌরি অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 সপ্তাহ আগে