গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ের পথে লেবানন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:১৩ এএম ২০২৬
ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ের পথে লেবানন
ছবি

লেবাননে চলমান হামলায় ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে -ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি হামলা দেশটিকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে চলমান হামলায় ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ওমান লাউই বলেন, লেবাননে সংকট শুরুর পর থেকেই সংস্থাটি লাখো মানুষের জন্য খাদ্য ও নগদ সহায়তা দিয়ে আসছে। তবে পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ ও অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় লেবাননে শত শত হতাহতের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান–মার্কিন যুদ্ধবিরতি ঘোষণার পরও শুধু বুধবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১ হাজার ১৫০ জন আহত হয়েছেন।

জাতিসংঘ বলছে, সহিংসতা অব্যাহত থাকলে লেবাননের মানবিক সংকট আরো গভীর হবে এবং লাখো মানুষের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
সানা/আপ্র/১০/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই