গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্য থেকে শূন্য হাতে ফিরবে যুক্তরাষ্ট্র

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৫০ এএম ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে শূন্য হাতে ফিরবে যুক্তরাষ্ট্র
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র কোনো অর্জন ছাড়াই শূন্য হাতে ফিরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

সোমবার (১৩ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও মেহের নিউজ জানায়, কানি এক বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ববর্তী সামরিক অভিযানের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ইয়েমেনে পরিচালিত সামরিক অভিযানের ক্ষেত্রেও একইভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোনো অর্জন ছাড়াই ফিরে যেতে বাধ্য হয়েছিল। ইসমাইল কানি ইঙ্গিত দেন যে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা প্রয়োজনে পুনরায় কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। এর আগে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তারা একই ধরনের পদক্ষেপ নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।


উল্লেখ্য, ওই সময় বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের হামলার পর যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিমান হামলা শুরু করে। পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করে দেয় হুথি বিদ্রোহীরা।

কুদস ফোর্স প্রধানের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তাপ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সানা/ডিসি/আপ্র/১৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই