গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে শান্তিতে শি জিনপিংয়ের চার প্রস্তাব

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৩৫ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে শান্তিতে শি জিনপিংয়ের চার প্রস্তাব
ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৪ এপ্রিল) আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রস্তাবগুলোতে আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং প্রতিটি দেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার নীতিকেও বিশেষভাবে তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট।

বৈশ্বিক প্রেক্ষাপটে আইনের শাসনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শি জিনপিং বলেন, আন্তর্জাতিক আইনকে বেছে বেছে প্রয়োগ করা চলবে না। সুবিধামতো ব্যবহার ও প্রয়োজনে উপেক্ষার প্রবণতা বন্ধ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, বিশ্বকে কোনোভাবেই আবার ‘জোর যার মুলুক তার’ নীতিতে ফিরে যেতে দেওয়া যাবে না। 
সানা/আপ্র/১৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই