গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্পেনে পাঁচ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
স্পেনে পাঁচ লাখ অভিবাসীর বৈধতার সুযোগ
ছবি

ছবি সংগৃহীত

ইউরোপের অন্যতম অর্থনীতির দেশ স্পেন অনিয়মিতভাবে বসবাস ও কাজ করা প্রায় পাঁচ লাখ অভিবাসীকে আইনি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের অনুমোদিত ‘অভিবাসী ক্ষমা’ সংক্রান্ত ডিক্রির ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নথিবিহীন অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত অনুমোদনের পর ১৫ এপ্রিল গেজেট প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। সরাসরি আবেদন করতে চাইলে আগামী ২০ এপ্রিল থেকে নির্ধারিত অফিসগুলোতে গিয়ে আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে। পাশাপাশি কমপক্ষে পাঁচ মাস বসবাসের প্রমাণপত্র দাখিল করতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।

এই উদ্যোগের আওতায় মূল আবেদনকারীর নাবালক সন্তানেরাও একই সঙ্গে আইনি মর্যাদা পাবে এবং তারা সরাসরি পাঁচ বছরের অনুমতি লাভ করবে।

দেশজুড়ে ৬০টি সামাজিক নিরাপত্তা অফিস, ৩৭১টি ডাকঘর এবং পাঁচটি বড় অভিবাসন অফিসে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। অনলাইন আবেদন ব্যবস্থাও চালু রয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করে বলেন, স্পেনের অর্থনীতি অনেকাংশে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরশীল। কৃষি, পর্যটন ও সেবা খাতে শ্রমঘাটতি পূরণ এবং কর্মরত অভিবাসীদের আইনি কাঠামোর আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন নীতি কঠোর হওয়ার প্রেক্ষাপটে স্পেনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। যদিও রক্ষণশীল রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছে, তবে ক্যাথলিক চার্চ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ ঘোষণায় স্পেনে বসবাসরত বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অভিবাসীর মধ্যে আশাবাদ ও উৎসাহ সৃষ্টি হয়েছে, যারা দীর্ঘদিন ধরে বৈধতার অপেক্ষায় ছিলেন।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই