গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তুরস্কে স্কুলে গুলিতে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৪৪ এএম ২০২৬
তুরস্কে স্কুলে গুলিতে নিহত ৯
ছবি

ছবি সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৫ এপ্রিল) কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন।

তুর্কি কর্মকর্তাদের তথ্যমতে, ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী এ হামলা চালায়। সে দুটি পিস্তলসহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে এবং পৃথক দুটি শ্রেণিকক্ষে গিয়ে গুলি চালায়। হামলার পর সন্দেহভাজন হামলাকারী নিজেও নিহত হয়।

স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ের জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ওই শিক্ষার্থীর বাবার, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় হামলাকারীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগের দিন একই অঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে আরেকটি গুলির ঘটনায় ১৬ জন আহত হয়েছিলেন। ওই হামলাকারীও পরে নিজের জীবন নেয়।

এই ঘটনার পর গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, শিশু, পরিবার ও শিক্ষকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত বেদনাদায়ক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পরপর দুই দিনে শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই