গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচনের আগে সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০০:১৪ এএম ২০২৬
নির্বাচনের আগে সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব পক্ষকে সহিংসতা পরিহার, উত্তেজনা প্রশমন এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


এছাড়া, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গুতেরেস।


জাতিসংঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টেফান দ্যুজারিক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে, এবং আমি বলতে পারি—শরিফ ওসমান হাদির হত্যার নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মহাসচিব।


বিগত কয়েকদিনের সহিংসতার বিষয়ে, তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানান।


এসি/আপ্র/২০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই