গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে বিশ্ব

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০২ এএম ২০২৬
কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে বিশ্ব
ছবি

পোপ লিও - ছবি রয়টার্স

পোপ লিও বলেছেন, বিশ্ব এখন কয়েকজন স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে পড়ছে। ক্যামেরুন সফরে দেওয়া এক ভাষণে তিনি বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেন এবং যুদ্ধ ও সহিংসতাকে ধর্মের মাধ্যমে বৈধতা দেওয়ার প্রচেষ্টার নিন্দা জানান।

ক্যামেরুনের বামেন্ডা শহরের সেন্ট জোসেফ ক্যাথেড্রালে দেওয়া ওই ভাষণে পোপ বলেন, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হলেও শিক্ষা, চিকিৎসা ও পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, কিছু বিশ্বনেতা ধর্মকে ব্যবহার করে সংঘাতকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, যা মানবতার জন্য উদ্বেগজনক।

পোপ সরাসরি কোনো দেশের নেতা বা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান সংক্রান্ত সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষাপটে তার বক্তব্য এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পোপের বক্তব্যের সমালোচনা করে তাকে রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

পোপ লিও পরে স্পষ্ট করেন, তিনি রাজনীতিতে জড়াতে চান না; বরং শান্তি, সংলাপ এবং বহুপাক্ষিক সমাধানের পক্ষে তার অবস্থান অব্যাহত থাকবে বলে জানান।
সানা/আপ্র/১৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই