গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আরবে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
আরবে রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু
ছবি

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২০ ডিসেম্বর) এই চাঁদ দেখা যায়। ফলে রোববার রজব মাসের প্রথম দিন হিসেবে নিশ্চিত করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির সপ্তম এবং ইসলামের চারটি পবিত্র মাসের একটি রজব। আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে।


রজব মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এ মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়। অবশ্য ঐতিহ্য অনুযায়ী, রজবের পর শাবান মাস শেষ হওয়ার পরই রমজান শুরু হয়। রজব মাস শুরু হওয়ায় আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা (কাউন্টডাউন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


হিজরি মাস সাধারণত ২৯-৩০ দিনে হয়। রজব ও শাবান মাসও যদি তা–ই হয়, তাহলে ৬০ থেকে ৬১ দিন পর রমজান মাস শুরু হবে। তবে রমজান বা যেকোনো হিজরি মাস শুরু হওয়ার বিষয়টি একান্তভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।


এদিকে আবুধাবির স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটায় আল-খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে রজব মাসের চাঁদ দেখা গেছে। চাঁদের ছবি সফলভাবে ধারণ করা হয়েছে।


চাঁদ দেখার কার্যক্রমে চার সদস্যের একটি দল অংশ নেয়। তারা হলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।


এসি/আপ্র/২১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই