গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০০ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি
ছবি

ছবি সংগৃহীত

মাত্র একদিনের বিরতি শেষে আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেশটির বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি। 

শনিবার(১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সামরিক বাহিনীটি জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার আস্থার চরম সংকটের কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 

মূলত গত শুক্রবার ইরান কিছুটা সদয় হয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি উদ্যোগ নিয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন তাদের অবরোধ নীতি অব্যাহত রাখায় তেহরান আবারো এই গুরুত্বপূর্ণ জলপথটি রুদ্ধ করে দিয়েছে। 
 

বিপ্লবী গার্ডের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে হরমুজ প্রণালির আশেপাশে কোনো বিদেশি জাহাজ আসা মানেই তাকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। বিবৃতি অনুযায়ী, যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রণালি দিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবে, তাদের ওপর তাৎক্ষণিক হামলা চালানো হবে। 

পারস্য উপসাগর এবং ওমান সাগরে বর্তমানে নোঙর করে থাকা সব বাণিজ্যিক জাহাজকে বিপ্লবী গার্ড সতর্ক বার্তা পাঠিয়েছে এবং নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে তারা যেন কোনোভাবেই তাদের বর্তমান অবস্থান পরিবর্তন না করে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার নামে আসলে অবরোধকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই