গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মশারি ঘিরে দায়িত্ব পালনে নিরাপত্তা প্রহরী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৯ এএম ২০২৬
মশারি ঘিরে দায়িত্ব পালনে নিরাপত্তা প্রহরী
ছবি

ছবি সংগৃহীত

ভারতের হায়দরাবাদের একটি আবাসিক এলাকায় মশার হাত থেকে বাঁচতে মশারির ভেতর বসে পুরো শরীর ঢেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে এক নিরাপত্তা প্রহরীকে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটি এক্সে পোস্ট করেন সুরজ কুমার বৌদ্ধ নামে এক ব্যক্তি। সেখানে দেখা যায়, রাতের পালায় দায়িত্ব পালনরত ওই প্রহরী একটি চেয়ারে বসে মশারির ভেতর আপাদমস্তক ঢেকে আছেন। একই সময় এক নারীকে তাঁর সঙ্গে কথা বলতে শোনা যায়।

ভিডিওটি শেয়ার করে সুরজ কুমার প্রশ্ন তোলেন, আবাসিক এলাকার বাসিন্দারা যেখানে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে নিরাপদে থাকেন, সেখানে নিরাপত্তা প্রহরীদের জন্য কি ন্যূনতম আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায় না। তিনি বলেন, সমাজে দরিদ্র ও শ্রমজীবী মানুষের প্রতি সহানুভূতির অভাব স্পষ্ট হয়ে উঠছে।

ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে আবাসিক সোসাইটিগুলোতে কর্মরত নিরাপত্তা প্রহরীদের কর্মপরিবেশ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

অনেক ব্যবহারকারী ঘটনাটিকে মানবেতর পরিস্থিতি বলে মন্তব্য করেন। কেউ কেউ এটিকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেন। আবার অনেকে এটিকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে অভিহিত করেন।

স্থানীয় পর্যায়ে এ ঘটনা নিরাপত্তা প্রহরীদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই