গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৩৭ এএম ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী
ছবি

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী -ছবি সংগৃহীত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খবরে আরো বলা হয়, ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে ভারতের নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিলেও বিষয়টি এখন সংশ্লিষ্ট পক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে তিনি ঢাকায় দায়িত্ব নিতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের শীর্ষ কূটনৈতিক পদে পাঠানো হচ্ছে। সাধারণত এই পদে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হয়ে থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়া শেষে তার নিয়োগ কার্যকর হতে পারে।

দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। তিনি কংগ্রেস, জনতা দল ও পরে তৃণমূল কংগ্রেসে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে।

তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারত সরকার বা বাংলাদেশ সরকার।
সানা/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই