গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মেনু

হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৩৬ এএম ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান
ছবি

ছবি সংগৃহীত

 


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ইরান।

দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের ‘উসকানিমূলক তৎপরতা’ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি’ করে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আলোচনায় আগ্রহী থাকলেও ‘অঙ্গীকার ভঙ্গ, অবরোধ ও হুমকি’ বাস্তবসম্মত আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ধারণা করা হচ্ছিল, চলতি সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের নতুন শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে এখনো তা শুরু হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন, যা এখন অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইরানের ওপর চলমান নৌ অবরোধে ট্রাম্প সন্তুষ্ট এবং বর্তমান পরিস্থিতিতে ইরানকে ‘দুর্বল অবস্থানে’ দেখছেন তিনি। যুদ্ধ কবে শেষ হবে— এ সিদ্ধান্তও ট্রাম্পের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, ‘পরিদর্শনের’ জন্য তারা দুটি কার্গো জাহাজ জব্দ করেছে। এর আগে ওই প্রণালিতে তিনটি জাহাজে হামলার খবর পাওয়া যায়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, জাহাজ দুটি অনুমতি ছাড়াই চলাচল করছিল এবং বারবার নিয়ম ভঙ্গ করছিল। তারা আরও জানায়, গোপনে প্রণালি ত্যাগের চেষ্টা ও নেভিগেশন সিস্টেমে কারসাজির অভিযোগ রয়েছে এসব জাহাজের বিরুদ্ধে। এ ধরনের ‘লঙ্ঘনকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

হরমুজ প্রণালির মাইন অপসারণে লাগতে পারে ৬ মাস, সতর্ক করল পেন্টাগন
এদিকে একটি গ্রিক মালিকানাধীন জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী। তবে সেটি ইরান জব্দ করেছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরও জানায়, দেশটির নৌবাহিনীর সচিব জন ফেলান তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন। যদিও এ সিদ্ধান্তের পেছনে কারণ জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন ইরানের কৌশলগত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রেখে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে চায়। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: বিবিসি

এসি/আপ্র/২৩/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
১১ জুন ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্র...

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা
১১ জুন ২০২৬

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা

ইরানে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত কর...

আল্লাহর কাছে শুকরিয়া ট্রাম্পের ইরান নিয়ে মন্তব্যে
১১ জুন ২০২৬

আল্লাহর কাছে শুকরিয়া ট্রাম্পের ইরান নিয়ে মন্তব্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধের প্রশংসা করে দেশটির তীব্র সমা...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১২
১০ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ক্লিভল্যান্ড এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রতিবেদনের ভিত্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে টিআইবির প্রতিক্রিয়া

টিআইবির প্রতিবেদন শুধু পত্রিকার কাটিংয়ের ওপর নির্ভর করে প্রণীত হয়-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, গবেষণা প্রতিবেদনকে ঢালাওভাবে পত্রিকার কাটিং-নির্ভর বলা মূল বিষয়কে পাশ কাটানোর ব্যর্থ প্রয়াস ছাড়া কিছু নয়। আপনি কি মনে করেন যে, টিআইবির এই বিবৃতি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে