গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৪০ এএম ২০২৬
হরমুজে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের
ছবি

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হরমুজ প্রণালিকে ঘিরে নতুন কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ার জন্য এই প্রণালিতে টোল-ফ্রি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান, যা আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে ইরান, এর মধ্যে রাশিয়া অন্যতম। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”

তবে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ তালিকায় রাশিয়া ছাড়া আর কোন দেশ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। কারণ এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়ে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডর।

ইরানের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের দেশ ছাড়া অন্যদের জাহাজ চলাচলের জন্য অনুমতি ও ফি ব্যবস্থা থাকবে। সেই নীতির মধ্যেই এবার রাশিয়াকে বিশেষ ছাড় দেওয়া হলো।

এ ধরনের পদক্ষেপকে কেউ কেউ ইরান-রাশিয়া ঘনিষ্ঠতার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন-এটি পশ্চিমা চাপের বিপরীতে একটি কৌশলগত জোট শক্তিশালী করার প্রচেষ্টা।

বিশ্ববাজারে তেলের দাম, শিপিং রুট এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই