গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

ট্রাম্প প্রশাসনে আস্থাহীনতা, জরিপে উদ্বেগ বাড়ছে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৫৫ এএম ২০২৬
ট্রাম্প প্রশাসনে আস্থাহীনতা, জরিপে উদ্বেগ বাড়ছে
ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের দক্ষতা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটার সন্দিহান-এমন চিত্র উঠে এসেছে ফক্স নিউজ পরিচালিত এক জরিপে -ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের দক্ষতা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটার সন্দিহান-এমন চিত্র উঠে এসেছে ফক্স নিউজ পরিচালিত এক জরিপে। এতে দেখা গেছে, মাত্র ৪৩ শতাংশ ভোটার বর্তমান প্রশাসনকে দক্ষ মনে করেন, বিপরীতে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে সংশয়।

গত ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ১ হাজার ১ জন নিবন্ধিত ভোটারের ওপর এ জরিপ পরিচালিত হয়। ফলাফলে দেখা যায়, ৫৮ শতাংশ ভোটার ট্রাম্পের কাজের প্রতি অসন্তুষ্ট।

বিভিন্ন নীতিগত ক্ষেত্রেও তার প্রতি আস্থার ঘাটতি স্পষ্ট। অভিবাসন নীতিতে আস্থা প্রকাশ করেছেন ৪৬ শতাংশ ভোটার। পররাষ্ট্রনীতিতে ৪০ শতাংশ, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ৩৪ শতাংশ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মাত্র ২৮ শতাংশ ভোটার সন্তুষ্ট। ইরান ইস্যুতেও ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৩৭ শতাংশের। তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় তুলনামূলক ইতিবাচক চিত্র দেখা গেছে, যেখানে ৫৩ শতাংশ ভোটার সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জরিপে প্রেসিডেন্টের ব্যক্তিগত আচরণ ও সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। ৬০ শতাংশ ভোটার মনে করেন, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় মানসিক স্থিরতা বা মেজাজ ট্রাম্পের নেই। ৫৭ শতাংশ তার বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং ৫৫ শতাংশ তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

রাজনৈতিক বিভাজনও জরিপে স্পষ্ট হয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে প্রতি ১০ জনে প্রায় ৯ জন প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। নিরপেক্ষ ভোটারদের মধ্যে প্রতি ১০ জনে ৭ জন একই মত পোষণ করেন। এমনকি রিপাবলিকানদের একটি অংশের মধ্যেও অসন্তোষ রয়েছে।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতিও আস্থার ঘাটতি লক্ষ্য করা গেছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর প্রতি আস্থা রয়েছে ৪৪ শতাংশ ভোটারের। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর ক্ষেত্রে সন্তুষ্টির হার আরো কম, ৪১ শতাংশ।

তবে ট্রাম্পের রাজনৈতিক ঘরানার সমর্থকদের মধ্যে চিত্র ভিন্ন। ‘আমেরিকাকে আবার মহান করো’ আন্দোলনের সমর্থকদের ৮০ শতাংশের বেশি এই প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাজে সন্তুষ্ট। কিন্তু এই গোষ্ঠীর বাইরে থাকা ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, এই জরিপে যেমন প্রশাসনের প্রতি আস্থাহীনতার চিত্র উঠে এসেছে, তেমনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান বিভাজনের ইঙ্গিতও স্পষ্ট হয়েছে।
সানা/আপ্র/২৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই