গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ববাজারে আরো বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
বিশ্ববাজারে আরো বাড়লো তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক সংকট যেন কিছুতেই কাটছে না। দুই দেশের মধ্যকার আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। জ্বালানি তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাজারে এই উত্তাপ এখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) বাংলাদেশ সকাল সময় ৯টায় আন্তর্জাতিক বাজারে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ১০৯ দশমিক ৩০ ডলারে। এর আগে এই তেলের দাম টানা সাত কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী ছিল। যা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

একইভাবে জুন মাসে সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও বেড়েছে। গতকাল ৫৮ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছিল যা আজ ৯৭ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। আগের দিনগুলোতেও এই তেলের দাম ২ শতাংশেরও বেশি হারে বৃদ্ধি পেয়েছিল।

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি আলোচনা এবং পারমাণবিক ইস্যুতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা সমাধানের কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। কূটনৈতিক এই স্থবিরতার কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যার ফলে তেলের বাজারে অস্থিরতা বাড়ছে।

এদিকে হোয়াইট হাউস তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তারা মিডিয়ার মাধ্যমে ইরানের সঙ্গে কোনো ধরনের দরকষাকষিতে আগ্রহী নয়। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বেশ কড়া বিবৃতি দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস সিবিএস নিউজের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, এগুলো অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয়। যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের সঙ্গে কোনো ধরনের গোপন দরকষাকষিতে জড়াতে চায় না। ফলে আলোচনার পথ এখন অনেকটাই রুদ্ধ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখানে অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট। ওয়াশিংটন এই আলোচনার চাবিকাঠি নিজেদের হাতেই রেখেছে। আমেরিকার জাতীয় স্বার্থকে সবার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। 

জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। তেলের দাম বাড়লে পরিবহন ও পণ্যমূল্যের ওপর এর সরাসরি প্রভাব পড়ে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দ্রুত কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

এসি/আপ্র/২৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে