গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

স্বাধীনতার বর্ষে ট্রাম্পের ছবিযুক্ত স্মারক পাসপোর্ট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
স্বাধীনতার বর্ষে ট্রাম্পের ছবিযুক্ত স্মারক পাসপোর্ট
ছবি

ক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার আড়াইশ বছর উদ্যাপন উপলক্ষে আগামী জুলাইয়ে এই পাসপোর্ট প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত সংখ্যায় বিশেষ স্মারক পাসপোর্ট চালু করা হচ্ছে, যার নকশায় যুক্ত থাকবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার আড়াইশ বছর উদ্যাপন উপলক্ষে আগামী জুলাইয়ে এই পাসপোর্ট প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, স্মারক পাসপোর্টগুলোর নকশা হবে বিশেষ ও ছবিসমৃদ্ধ, তবে এতে বিদ্যমান সব নিরাপত্তা বৈশিষ্ট্য বজায় থাকবে। এর ফলে এগুলোও সাধারণ মার্কিন পাসপোর্টের মতোই উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ডিজিটাল নমুনায় দেখা গেছে, পাসপোর্টের এক পাশে ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে, আর বিপরীত পৃষ্ঠায় ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষরের দৃশ্য সংযোজিত হয়েছে। যদিও প্রাথমিক বিবৃতিতে ট্রাম্পের ছবি অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করা হয়নি, পরে প্রকাশিত নকশা থেকে তা স্পষ্ট হয়েছে।

এই স্মারক পাসপোর্ট নিতে নাগরিকদের অতিরিক্ত কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সাধারণ সংস্করণের পাসপোর্টের বিকল্প হিসেবে এটি গ্রহণ করা যাবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ, স্থাপনা ও কর্মসূচিতে প্রেসিডেন্টের নাম বা পছন্দের বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ জোরদার করেছে। এর আগে স্বাধীনতার আড়াইশ বছর উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত স্মারক সোনার মুদ্রা এবং তার স্বাক্ষরযুক্ত কাগুজে মুদ্রা চালুর পরিকল্পনাও ঘোষণা করা হয়।

এছাড়া ওয়াশিংটনের কয়েকটি উল্লেখযোগ্য ভবন, নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজের একটি শ্রেণি, বিদেশি ধনীদের জন্য বিশেষ ভিসা কর্মসূচি, সরকার-পরিচালিত ওষুধবিষয়ক ওয়েবসাইট এবং শিশুদের জন্য কেন্দ্রীয় সঞ্চয়ী হিসাবসহ বিভিন্ন উদ্যোগেও ট্রাম্পের নাম যুক্ত করা হয়েছে।
সানা/আপ্র/২৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে