গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’, শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১১:১৯ এএম ২০২৬
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’, শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে টানা সংঘাতের পর যুদ্ধবিরতি চললেও উত্তেজনা কমেনি। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন উদ্যোগ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য—প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করা। বাংলাদেশ সময় সোমবার রাত থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের শত শত জাহাজ বর্তমানে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে আটকে আছে। এসব জাহাজের অধিকাংশই সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয়। তাদের অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিকল্পনা অনুযায়ী, আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করবে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাও এ উদ্যোগের একটি বড় উদ্দেশ্য।

ট্রাম্প তার বার্তায় এই উদ্যোগকে ‘মানবিক সহায়তা’ হিসেবে উল্লেখ করেছেন। দীর্ঘদিন আটকে থাকার কারণে অনেক জাহাজেই খাদ্য ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে বলে তিনি জানান।

তবে এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বাধা এলে যুক্তরাষ্ট্র ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করবে বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট তেল-গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই প্রণালি দিয়েই হয়। সাম্প্রতিক সংঘাতের জেরে এখানে অবরোধ তৈরি হওয়ায় শত শত জাহাজ আটকা পড়ে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন পরিস্থিতিকে স্বাভাবিক করতে সহায়ক হতে পারে। তবে উত্তেজনা অব্যাহত থাকলে ঝুঁকিও থেকেই যাবে।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই