গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

দ্রুত মার্কিন তরুণদের আস্থা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০৭:০৮ এএম ২০২৬
দ্রুত মার্কিন তরুণদের আস্থা হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জনপ্রিয়তা দ্রুত কমছে, যা রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। ২০২৪ সালের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি তরুণ ভোটার তাঁর প্রতি সমর্থন জানালেও সাম্প্রতিক সময়ে সেই সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইউগভ-দ্য ইকোনমিস্ট পরিচালিত জরিপ অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের সমর্থন ছিল ৪৮ শতাংশ। তবে সাম্প্রতিক মাসগুলোতে তা কমে ২৫ থেকে ৩৩ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে তাঁর সমর্থন সূচকও ইতিবাচক অবস্থা থেকে নেমে মাইনাস ২৭ থেকে মাইনাস ৪৭-এ পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা তরুণদের এই মুখ ফিরিয়ে নেওয়ার প্রধান কারণ। বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা তাঁদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। ৩০ বছরের কম বয়সী ৭৮ শতাংশ তরুণ মনে করেন, মূল্যস্ফীতি মোকাবিলায় তাঁর ভূমিকা সন্তোষজনক নয়।

তরুণদের জন্য জীবনযাত্রার ব্যয়ই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। কিন্তু সে দিকে মনোযোগ না দিয়ে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে ব্যয়বহুল অবকাঠামো নির্মাণ, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং শুল্কনীতির মতো বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এর প্রভাবে জ্বালানি ও নিত্যপণ্যের দাম আরো বেড়েছে।

অর্থনৈতিক বাস্তবতায়ও হতাশা বাড়ছে। আবাসন, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের গতি কমেছে। অনেক তরুণের অভিযোগ, চাকরির বাজার ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। একাধিক ক্ষেত্রে শতাধিক আবেদন করেও সাক্ষাৎকারের সুযোগ না পাওয়ার ঘটনাও দেখা যাচ্ছে।

নিউইয়র্ক টাইমস–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিগ্রিধারী তরুণদের জন্য চাকরির বাজার এখন মহামারির পর সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মাসিক গড় কর্মসংস্থান সৃষ্টি নেমে এসেছে প্রায় ২৬ হাজারে, যা জো বাইডেন–এর মেয়াদের শেষ সময়ের তুলনায় অনেক কম। একই সময়ে কারখানাখাতে ৮২ হাজার চাকরি কমে গেছে।

অর্থনৈতিক সূচকগুলোও তরুণদের উদ্বেগ বাড়াচ্ছে। গত এক বছরে কফির দাম ১৮ দশমিক ৭ শতাংশ, গরুর মাংসের দাম ১২ দশমিক ১ শতাংশ এবং সবজির দাম ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। স্বাস্থ্যসেবা ও বিদ্যুতের খরচও বৃদ্ধি পেয়েছে। ইরানে সামরিক পদক্ষেপের পর জ্বালানি তেলের দাম ৪৫ শতাংশের বেশি বেড়েছে।


শিক্ষা খাতেও প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ রয়েছে। কলেজ শিক্ষাকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দিলেও টিউশন ফি বেড়েছে এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ব্যয় কমেনি; বরং নতুন নীতির কারণে স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন কোটি মানুষ।

রাজনৈতিক আচরণও তরুণদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের বিতর্কিত বক্তব্য, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তরুণদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

হার্ভার্ড ইয়ুথ পোল-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে মাত্র ১৩ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র সঠিক পথে এগোচ্ছে; বিপরীতে ৫৭ শতাংশ মনে করেন দেশ ভুল পথে চলছে। মাত্র ৩০ শতাংশ তরুণ বিশ্বাস করেন, তাঁরা তাঁদের অভিভাবকদের চেয়ে ভালো আর্থিক অবস্থানে পৌঁছাতে পারবেন।

তরুণদের মনোভাব নিয়ে গবেষক র‌্যাচেল জানফাজা মনে করেন, মূল প্রশ্ন হলো-বর্তমান নেতৃত্ব তরুণদের জীবনমান উন্নত করছে কি না। তাঁর মতে, অনেক তরুণই মনে করছেন, এই ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ।

পর্যবেক্ষকদের ধারণা, তরুণ ভোটারদের এই পরিবর্তিত মনোভাব ভবিষ্যৎ নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে এবং বিরোধী দল ডেমোক্র্যাটদের জন্য তা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে