গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

নিজ আসন ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৪:৫১ এএম ২০২৬
নিজ আসন ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা
ছবি

তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -ছবি সংগৃহীত

বিধানসভা নির্বাচনে দলের মত নিজ আসন ভবানীপুরেও প্রধান প্রতিপক্ষ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর কাছে হারতে হলো তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভবানীপুর আসনে রাজ্যের বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ১৫,১০৫ ভোটে হারিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সোমবার (৪ মে) সকালে ভোট গণনার একেবারে প্রাথমিক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১৯ হাজার ভোটে এগিয়ে ছিলেন। সেই সময় অনেকেই মনে করেছিলেন, এই কেন্দ্রটি সহজেই তৃণমূলের দখলে থাকবে।

কিন্তু রাউন্ড যত এগিয়েছে, ততই চিত্র বদলাতে শুরু করেছে। একের পর এক রাউন্ডে শুভেন্দু অধিকারী ব্যবধান কমিয়ে আনতে শুরু করেন, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করে।

নির্বাচন কমিশনের অফিশিয়াল তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮ হাজার ৮১২ ভোট পেয়েছেন। আর বিজয়ী প্রার্থী শুভেন্দু পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট।

জি নিউজ লিখেছে, দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের খবরের চেয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবাক করার আর কী থাকতে পারে? কারণ ভবানীপুর কেন্দ্রটিকে ধরা হয় গোটা রাজ্যের রাজনীতির ‘প্রাণকেন্দ্র’।

ভবানীপুর এতদিন ছিল স্বয়ং মুখ্যমন্ত্রীর এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এখানে যখন বিজেপি প্রার্থী স্বয়ং শুভেন্দু অধিকারী দাঁড়ালেন, তখন মমতা নামের মিথের কী হবে, তা নিয়ে একটা চর্চা ছিলই। কিন্তু মমতাকে নিয়ে কেউ ‘দুশ্চিন্তা’ করেনি। অথচ সেখানেই তিনি পরাজিত।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও আলোচিত নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। সে সময় ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছিলেন শুভেন্দু। তৃণমূল নেত্রী পান ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

তবে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়, বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে মমতার কোন সাংবিধানিক বাধা ছিল না। তিনি পরে উপনির্বাচনে জিতে বিধায়ক হন।

কিন্তু এবার মামতার সঙ্গে তার দলেরও ভরাডুবি হয়েছে। বিধানসভার ২৯৩ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে প্রথমবারের মত পশ্চিমবঙ্গে সরকার গঠন নিশ্চিত করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সব মিলিয়ে ২০৭ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য এসেছে।

আর গত ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসন করা তৃণমূল কংগ্রেস ৪০টি মত আসন পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।
সানা/আপ্র/৫/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে