গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২১ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ১৩:৫০ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা
ছবি

নিহত চন্দ্রনাথ রথ

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (৬  মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়াতে তিনি হামলার শিকার হন বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

নিহত ব্যক্তির নাম চন্দ্রনাথ রথ। তার বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায়।

বিজেপির বরাতে আনন্দবাজার পত্রিকা লিখেছে, বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেন হামলাকারীরা। তারা দোহারিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।

বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে বুদ্ধদেব বেরা নামে এক যুবক ছিলেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশের লাগোয়া পশ্চিমবঙ্গে টানা দেড় দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি।

২৯৩ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮১টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে।

মমতা এবার নিজের ভবানীপুর আসনেও জিততে পারেননি। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

বিজেপির একটি সূত্রের বরাতে আনন্দবাজার লিখেছে, ভবানীপুরে শুভেন্দুর হয়ে যে দলটি কাজ করেছে, তার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন চন্দ্রনাথ। একই দলে কাজ করেছেন গুলিবিদ্ধ বুদ্ধদেবও।

বিধানসভা নির্বাচনেরর ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনায় প্রাণহানিও ঘটেছে। চন্দ্রনাথের মৃত্যুর আগে নির্বাচনি সহিংসতায় চারজনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা দুই বিজেপি কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ মোদীর দলের।

অন্যদিকে মমতা বন্দোপাধ্যায়ের দল বলছে, বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের দুই সদস্যকে খুন করেছে।
সানা/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই