গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৭ এএম ২০২৬
হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম
ছবি

ছবি সংগৃহীত

হজ পালন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরই বিভিন্ন নির্দেশনা জারি করে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার বিশেষ ধরনের ওষুধ বহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, বিশেষ ক্যাটাগরির ওষুধ সঙ্গে নিতে হলে হজযাত্রীদের আগে থেকেই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত কিছু নথি জমা দিতে হবে। এ ক্ষেত্রে হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। 

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি। এসব নথি অনলাইনে জমা দিয়ে আগেভাগেই ছাড়পত্র নিতে হবে।

এসএফডিএ আরো জানিয়েছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল পর্যন্ত ওষুধ সঙ্গে রাখতে পারবেন, তবে তা সর্বোচ্চ ৩০ দিনের বেশি হবে না। অর্থাৎ কোনো হজযাত্রীর অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের প্রয়োজনীয় ওষুধই সঙ্গে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকি করাও এই নতুন নিয়মের অন্যতম উদ্দেশ্য। 

এসি/আপ্র/০৯/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই