গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
বিজয় জিতবেন ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষী পেলেন পদ
ছবি

ছবি সংগৃহীথ

 দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয় সরকার গঠনের সুযোগ পাওয়ার পর নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ দিয়েছেন।


মঙ্গলবার (১২ মে) এক সরকারি আদেশে রাধান পণ্ডিত ভেট্টিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজয়ের শপথ গ্রহণের পরপরই এই নিয়োগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, ১০ মে নির্ধারিত শপথ গ্রহণের সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থাকলেও জ্যোতিষী ভেট্টিভেলের পরামর্শে তা পরিবর্তন করে সকাল ১০টায় আনা হয়। তার দাবি ছিল, ওই সময়টি অত্যন্ত শুভ সময়। বিজয়ের রাজনৈতিক সিদ্ধান্তে তার প্রভাব দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।

তামিলনাড়ুর আধ্যাত্মিক ও জ্যোতিষচর্চার মহলে পরিচিত মুখ রাধান পণ্ডিত ভেট্টিভেল প্রায় চার দশক ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে পরামর্শ দিয়ে আসছেন। তিনি আগেই বিজয়ের রাজনৈতিক জয়ের বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন এবং তার মধ্যে এক ধরনের শক্তিশালী জনসমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন।

এছাড়া তিনি প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ পরামর্শক হিসেবেও পরিচিত ছিলেন। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেওয়া হতো বলে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। 

২০০৮ সালে তিনি দিল্লিতে অবস্থান শুরু করেন এবং নাম পরিবর্তন করে রাধান পণ্ডিত রাখেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও তার পরামর্শ নিতে যেতেন বলে জানা যায়। নতুন এই নিয়োগকে ঘিরে রাজনৈতিক মহলে সমালোচনা ও কৌতূহল দুটোই বাড়ছে।


সানা/ডিসি/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই