গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্নীতি মামলায় ১৫ বছরের কারাদণ্ড সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৭:০৯ এএম ২০২৬
দুর্নীতি মামলায় ১৫ বছরের কারাদণ্ড সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
ছবি

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১এমডিবি দুর্নীতি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় আরো ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে প্রায় ২৮০ কোটি ডলার জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দেওয়া রায়ে আদালত নাজিবকে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের সব অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর আগে তিনি ২০২২ সালে একই কেলেঙ্কারির আরেক মামলায় কারাগারে যান।

আদালত জানায়, নাজিবের দাবি তিনি অন্যদের প্রতারণার শিকার—এটি বিশ্বাসযোগ্য নয়। বিচারক বলেন, এই যুক্তি মানতে গেলে কল্পনার সীমা ছাড়িয়ে যেতে হয়।

মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্ত অনুযায়ী, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি থেকে অন্তত ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে একশ কোটি ডলারের বেশি অর্থ নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে গেছে।

৭২ বছর বয়সী নাজিব দীর্ঘদিন ধরেই নিজেকে এই কেলেঙ্কারির ‘বলির পাঁঠা’ বলে দাবি করে আসছেন।

এই রায় মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট সরকারে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, নাজিব এখনো ক্ষমতাসীন জোটের একটি গুরুত্বপূর্ণ দলের ওপর প্রভাব রাখেন।

মালয়েশিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা নেতার সন্তান নাজিব রাজাক ছোটবেলা থেকেই দেশটির প্রধানমন্ত্রীর পদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তবে নয় বছর ক্ষমতায় থাকার পর আজ তিনি দুর্নীতির দায়ে কারাগারে।

বর্তমানে ৭২ বছর বয়সী নাজিব রাজাক মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুর্নীতির আরেক মামলায় ছয় বছরের সাজা ভোগ করছেন।

২০১৮ সালের নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন সরকারের আমলে নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই