গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪১ এএম ২০২৬
তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা স্বাক্ষর করার পরই ২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টা (স্থানীয় সময়) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা বন্ধ করা হবে।

এই সীমান্ত সংঘর্ষে চলতি মাসে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।

যৌথ বিবৃতিতে আরো বলা হয়, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

এছাড়া দুই দেশ সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে।

প্রাচীন কিছু মন্দিরকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় এই সংঘর্ষ চলছিল। আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিন দিনের আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।

এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়াও দুই দেশকে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছিল।

সূত্র: এএফপি

এসি/আপ্র/২৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই