গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চুক্তি না হলে ইরান ধ্বংসের ফের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৫ মে ২০২৬ | আপডেট: ১৮:২৬ এএম ২০২৬
চুক্তি না হলে ইরান ধ্বংসের ফের হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানকে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে।’

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে এবং ওয়াশিংটন তেহরানের প্রস্তুতির বিষয়ে অবগত রয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি ইরান বিষয়টি দেখছে। তারা কী প্রস্তুতি নিচ্ছে, আমরা তা পুরোপুরি জানি।’

ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ইরান ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে। তবে হামলা হলে একদিনের মধ্যেই সেগুলোর অস্তিত্ব শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

একই সাক্ষাৎকারে বর্তমান ইরানি প্রশাসন সম্পর্কে তুলনামূলক ইতিবাচক মূল্যায়নও দেন ট্রাম্প। তার ভাষায়, আগের তুলনায় বর্তমান ইরানি কর্মকর্তাদের আচরণে পরিবর্তন এসেছে এবং তারা অনেক ক্ষেত্রে বেশি ‘যৌক্তিক’ অবস্থান নিচ্ছেন।

তিনি বলেন, নতুন কর্মকর্তারা আগের প্রথম বা দ্বিতীয় সারির দায়িত্বশীলদের তুলনায় বেশি বুদ্ধিমান, যারা এখন আর ক্ষমতায় নেই।

ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি নিরাপত্তার চেয়ে প্রচারণাগত গুরুত্ব বেশি বহন করে। তার মতে, এটি খুব প্রয়োজনীয় না হলেও জনসংযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ।

এ সময় হাস্যরসের সুরে তিনি বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমের জন্য এটি উদ্ধার করা জরুরি। আর আমিই প্রথম বলেছিলাম, আমরা এটি উদ্ধার করবো।’
সানা/আপ্র/১৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই