গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের সফরের পর এবার চীন যাচ্ছেন পুতিন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯ পিএম, ১৫ মে ২০২৬ | আপডেট: ০০:২৭ এএম ২০২৬
ট্রাম্পের সফরের পর এবার চীন যাচ্ছেন পুতিন
ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পর আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যেতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মে পুতিনের এক দিনের সংক্ষিপ্ত সফর হতে পারে। এটি বেইজিং ও মস্কোর নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ সফরে বড় কোনো কুচকাওয়াজ বা আনুষ্ঠানিক জাঁকজমকপূর্ণ আয়োজনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

অবশ্য এখনো বেইজিং বা মস্কোর পক্ষ থেকে সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে তিন দিনের চীন সফর শেষে শুক্রবার (১৫ মে) ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে যান। প্রায় ৯ বছর পর এটি ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পুতিনের সম্ভাব্য এই সফরের মাধ্যমে একই মাসে চীন বিশ্বের দুই পরাশক্তি দেশের শীর্ষ নেতাদের আতিথেয়তা দিতে যাচ্ছে-যা আন্তর্জাতিক অঙ্গনে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের চীন সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে বেইজিং ও মস্কো ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে সর্বশেষ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্লেষকদের মতে, এই সফর সফল হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশের মধ্যে একাধিক শীর্ষ নেতাকে স্বল্প সময়ে আতিথেয়তা দেওয়ার নজির স্থাপন করবে চীন। 
সানা/আপ্র/১৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই