গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ত্রিশ বছরে আঠারো বার লটারি জয় করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৬:২৬ এএম ২০২৬
ত্রিশ বছরে আঠারো বার লটারি জয় করেছেন
ছবি

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা রবার্ট বেভান -ছবি ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা রবার্ট বেভান গত ২৯ বছরে ১৮ বার লটারি জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি তিনি ‘ওয়ান মিলিয়ন কিং স্ক্র্যাচ গেম’ থেকে টিকিট কিনে ৫০ হাজার মার্কিন ডলার জিতেছেন, যা তাঁর জীবনের ১৮তম লটারি জয়।

লটারি জেতা যেখানে সাধারণ মানুষের জন্য বিরল ঘটনা, সেখানে বেভানের এই ধারাবাহিক সাফল্যকে প্রায় অবিশ্বাস্য হিসেবে দেখছেন অনেকে। আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর লটারি জয়ের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে, যখন তিনি একটি বিশেষ প্রচারণায় শেভ্রোলেট ব্লেজার গাড়ি জেতেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি ছোট-বড় বিভিন্ন পুরস্কার জিতেছেন, যার মধ্যে সর্বোচ্চ ছিল দুই লাখ ডলারের অর্থ পুরস্কার।

তবে এতবার জয় পেয়েও রবার্ট বেভান নিজেকে অর্থের জন্য ভাগ্যবান মনে করেন না। তাঁর মতে, লটারি মূলত বিনোদনের অংশ, আয় করার মাধ্যম নয়। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে মিলে টিকিট কেনা তাদের পারিবারিক অভ্যাসে পরিণত হয়েছে বলেও তিনি জানান।

লটারি কর্তৃপক্ষ যখন তাঁর এই সাফল্যের রহস্য জানতে চায়, তখন তিনি বলেন, সবচেয়ে বড় সৌভাগ্য লটারি নয়, বরং তাঁর জীবনের দীর্ঘ দাম্পত্য জীবন। তিনি বলেন, স্ত্রীর সঙ্গে ৪০ বছরের সম্পর্কই তাঁর জীবনের আসল প্রাপ্তি।

চলতি বছরে রবার্ট বেভান ও তাঁর স্ত্রীর ৪০তম বিবাহবার্ষিকী উদযাপিত হচ্ছে। তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে প্রকৃত জীবনের সাফল্যের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ অঙ্গরাজ্যের সরকারি স্কুল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়।


সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই