গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইএসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ট্রাম্পের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
আইএসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ট্রাম্পের
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিহত আবু-বিলাল আল-মিনুকিকে আইএসের বৈশ্বিক ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করে। ওই অভিযানের লক্ষ্য ছিলেন আবু-বিলাল আল-মিনুকি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মিনুকির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লেক চাদ অববাহিকায় মিনুকির আস্তানায় চালানো হামলায় তার কয়েকজন সহযোগীও নিহত হয়েছেন। মিনুকি ‘আবু মাইনক’ নামেও পরিচিত ছিলেন।

তিনুবু বলেন, নাইজেরীয় বাহিনী মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে অভিযান পরিচালনা করেছে। তার ভাষায়, এটি ছিল একটি সাহসী যৌথ অভিযান, যা আইএসের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের আঘাত হেনেছে।

নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান এটিই প্রথম নয়। এর আগেও দেশটিতে জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। একইসঙ্গে নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ইসলামপন্থী জঙ্গিদের মোকাবিলায় দেশটির সরকারের সমালোচনাও করেছিলেন ট্রাম্প।

গত ডিসেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি ছিল, জঙ্গিগোষ্ঠীটি নিরীহ খ্রিষ্টানদের হত্যা করছে।

সাম্প্রতিক এই যৌথ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


সানা/ডিসি/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই