গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এভারেস্ট চূড়ায় ৩২ বার, নতুন রেকর্ড নেপালি শেরপা কামি রিতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৪:৪৮ এএম ২০২৬
এভারেস্ট চূড়ায় ৩২ বার, নতুন রেকর্ড নেপালি শেরপা কামি রিতার
ছবি

ছবি সংগৃহীত

রেকর্ড ৩২তম বার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মাথায় উঠে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন সুপরিচিত নেপালি শেরপা গাইড কামি রিতা। গত বছরই ওই চূড়ায় ৩১তম বার উঠেছিলেন তিনি, আর কোনো পর্বতারোহী তার ধারেকাছেও নেই, বলছে বার্তা সংস্থা রয়টার্স।


ফরটিন পিকস এক্সপেডিশন কোম্পানির হয়ে পর্বতারোহীদের নিয়ে রোববার স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটের দিকে ৫৬ বছর বয়সী কামি রিতা ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) শৃঙ্গে পৌঁছান। 

পাহাড়ি পর্যটনের প্রসারে তার অবদান এবং এই ‘ঐতিহাসিক মাইলস্টোন’ অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছে নেপালের পর্যটন বিভাগ। তাদের বিবৃতিতে নারী শেরপা ৫২ বছর বয়সী লাকপা’কেও রেকর্ড ১১তম বার এভারেস্ট চূড়ায় ওঠায় অভিনন্দন জানানো হয়েছে। আর কোনো নারী এতবার বিশ্বের সর্বোচ্চ এ পর্বতচূড়ায় উঠতে পারেননি। 

লাকপা’র এভারেস্ট ওঠার বিস্তারিত জানা যায়নি। কামি রিতা জন্মেছেন নেপালের সোলুখুমবু জেলার থামে গ্রামে। একই গ্রামে জন্মেছিলেন তেনজিং নরগে। নরগে এবং নিউ জিল্যান্ডের এডমুন্ড হিলারি ১৯৬৩ সালে প্রথমবার এভারেস্ট চূড়ায় ওঠার গৌরব অর্জন করেন। 

কামি রিতা প্রথমবার ১৯৯৪ সালে পর্বতশৃঙ্গটিতে ওঠেন। এরপর ওই চূড়ায় তার নিয়মিত গন্তব্য হয়ে ওঠে। ২০১৪, ২০১৫ ও ২০২০ সাল বাদে প্রতিবছরই তিনি অন্তত একবার এভারেস্ট শীর্ষে আরোহন করেছেন বলে জানিয়েছে রয়টার্স। 

ওই তিন বছর আলাদা আলাদা কারণে এভারেস্টে আরোহন বন্ধ ছিল। কোনো কোনো বছরে দুইবারও এভারেস্ট চূড়ায় ওঠার রেকর্ড আছে কামি রিতার।


নরগে ও হিলারির পর এখন পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ এভারেস্টের চূড়ায় গেছেন; তাদের মধ্যে অনেকে একাধিকবারও পর্বতশৃঙ্গটির শীর্ষে উঠেছেন। শেরপাদের বাইরে বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় ওঠার রেকর্ডটি রয়েছে ব্রিটিশ গাইড কেনটন কুলের। 

তিনি ১৯ বার এভারেস্টের মাথায় চড়েছেন। তার পেছনে আছেন মার্কিন দুই পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন। তারা প্রত্যেকেই ১৫ বার করে উঠেছেন। কুল আর ম্যাডিসন এবারও এভারেস্ট চূড়ায় উঠে নিজেদের রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন। 

বিদেশি পর্বতারোহীদের এভারেস্ট ও অন্যান্য পর্বতচূড়ায় নিয়ে যাওয়া সোলুখুমবু জেলার বাসিন্দা অনেক শেরপা পরিবারের আয়ের অন্যতম উৎস। এ সোলুখুমবু জেলাতেই এভারেস্টের অবস্থান। 

এ বছর মার্চ-মে পর্বতারোহন মৌসুমে এভারেস্ট চূড়ায় উঠতে ৪৯২টি অনুমোদনপত্র বা পারমিট দিয়েছে নেপালি কর্তৃপক্ষ। পর্বতশৃঙ্গটিতে ওঠার চেষ্টায় চলতি মাসে ৩ নেপালির মৃত্যুও হয়েছে।

 


ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই