গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ইরানের ‘খারাপ সময়’ আসতে চলেছে, চীন থেকে ফিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০৯:৪৩ এএম ২০২৬
ইরানের ‘খারাপ সময়’ আসতে চলেছে, চীন থেকে ফিরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

চীন সফর থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই আবার ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছতে না পারলে ইরানের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। চীন থেকে দেশে ফেরার পর ফ্রান্সের চ্যানেল বিএফএমটিভি-কে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। 

সেখানেই ইরান প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি কি আসন্ন? জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমার কোনও ধারণা নেই। তবে যদি তারা চুক্তি না করে, তাহলে তাদের সামনে খারাপ সময় আসছে। খুবই খারাপ সময়। তাদের জন্য চুক্তি করাটাই বরং ভাল হবে।’’


চুক্তি করার ক্ষেত্রে ইরানেরও স্বার্থ রয়েছে বলে ট্রাম্প উল্লেখ করেন। তবে কী স্বার্থ, তা খোলসা করে বলেননি তিনি। যুক্তরাষ্ট্র ফের হামলা শুরু করলে ইরানের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনার দিকেই হয়ত ট্রাম্প ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। 

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে একটি যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষ একে অপরের যুদ্ধ বন্ধের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করতে থাকায় এই যুদ্ধবিরতি কোনও দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারছে না। 

গত ১০ মে যুক্তরাষ্ট্রের কাছে ইরান তাদের যে প্রস্তাব পাঠিয়েছিল সেটিকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। চলতি মাসের প্রথম সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়ে নিজেদের ওই প্রস্তাব পাঠিয়েছিল। 

ট্রাম্প তা অগ্রহণযোগ্য বলে ছুড়ে ফেলেছেন। ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা বা চুক্তি হওয়ার বিষয়ে কোনও অগ্রগতি আপাতত দেখা যাচ্ছে না।

 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
০৩ জুলাই ২০২৬

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাং...

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক
০৩ জুলাই ২০২৬

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে...

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
০৩ জুলাই ২০২৬

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছে...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
০৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই