গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে মামলার দায় থেকে রেহাই পেলো আদানি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ১৪:৪৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে মামলার দায় থেকে রেহাই পেলো আদানি
ছবি

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি -ফাইল ছবি

ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এই সিদ্ধান্তের মাধ্যমে জালিয়াতি অভিযোগে তার বিরুদ্ধে আনা মামলা থেকে কার্যত রেহাই পাওয়ার প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, একই দিনে আদানি গ্রুপের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগও নিষ্পত্তির পথে গেছে। মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে আদানি এন্টারপ্রাইজ ২৭৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে। অভিযোগ ছিল, সংস্থাটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির ক্ষেত্রে উৎস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করেছিল।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আনা মামলাগুলো পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ছিল ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন নেওয়া এবং বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, আদানি গ্রুপ ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তথ্য গোপন করে কয়েক বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও ঘুষ সংক্রান্ত একটি পৃথক দেওয়ানি মামলা নিষ্পত্তির পথে গেছে বলে আদালতের নথিতে জানা গেছে। তবে এই নিষ্পত্তি কার্যকর হতে আদালতের অনুমোদন প্রয়োজন হবে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, গৌতম আদানির সম্পদের পরিমাণ প্রায় ৮২ বিলিয়ন ডলার। মামলা নিষ্পত্তির এই অগ্রগতি এমন সময় এলো যখন তার ব্যবসায়িক কার্যক্রম ও আন্তর্জাতিক বিনিয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই