গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনের মহাকাশ স্টেশনে বছরজুড়ে থাকবেন নভোচারী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২২ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
চীনের মহাকাশ স্টেশনে বছরজুড়ে থাকবেন নভোচারী
ছবি

ছবি রয়টার্স

চীন তাদের মহাকাশ স্টেশনে এক বছর থাকার জন্য একজন নভোচারীকে পাঠাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযান হিসেবে বিবেচিত হবে।

এই অভিযানের মাধ্যমে মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ফলে মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে এটি সহায়ক হবে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোববার (২৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে লং মার্চ-২ এফ ওয়াই ২৩ রকেটের মাধ্যমে শেনঝৌ–২৩ মহাকাশযান উৎক্ষেপণের কথা রয়েছে।

এই মহাকাশযানে তিনজন নভোচারী থাকবেন। তাদের একজন পে–লোড বিশেষজ্ঞ লি জিয়াইং, যিনি আগে হংকং পুলিশের পরিদর্শক ছিলেন এবং হংকং থেকে চীনের মহাকাশ মিশনে অংশ নেওয়া প্রথম ব্যক্তি। অন্য দুইজন হলেন কমান্ডার ঝু ইয়াংঝু এবং পাইলট ঝ্যাং ইউয়ানঝি, যারা পিপলস লিবারেশন আর্মির নভোচারী বিভাগের সদস্য।

তিনজনের মধ্যে একজন তিয়ানগং মহাকাশ স্টেশনে পুরো এক বছর অবস্থান করবেন। চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, মিশনের অগ্রগতির ওপর ভিত্তি করে পরে নির্ধারণ করা হবে কে এই দীর্ঘমেয়াদি দায়িত্ব পালন করবেন।

এটি হবে ইতিহাসের দীর্ঘতম মহাকাশ অভিযানের একটি, যদিও এটি ১৯৯৫ সালে রুশ মহাকাশচারীর প্রায় সাড়ে ১৪ মাসের রেকর্ডকে ছাড়িয়ে যাবে না।

চীন ইতিমধ্যে একাধিকবার তাদের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়েছে। তবে এবারের মিশন এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চাঁদে পৌঁছানোর প্রতিযোগিতা আরো তীব্র হয়েছে।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এবং দীর্ঘমেয়াদি চন্দ্রঘাঁটি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

গত এপ্রিল মাসে নাসার চার নভোচারী আর্টেমিস-২ মিশনের অংশ হিসেবে চাঁদের চারপাশে ঐতিহাসিক ভ্রমণ সম্পন্ন করেন, যা অর্ধশতাব্দীর মধ্যে প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান।

এদিকে ইলন মাস্কের স্পেসএক্স সম্প্রতি তাদের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে, যা ভবিষ্যতে চন্দ্র ও মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে হলে আগামী কয়েক বছরে নতুন প্রযুক্তি ও সক্ষমতা অর্জন করতে হবে, যা ভবিষ্যৎ চন্দ্র অভিযানের ভিত্তি হিসেবে কাজ করবে। সূত্র: রয়টার্স
সানা/ডিসি/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই