গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হোয়াইট হাউসের সামনে হামলার বন্দুকধারী ‘যিশুর অবতার’ দাবি করতেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৭:০৫ এএম ২০২৬
হোয়াইট হাউসের সামনে হামলার বন্দুকধারী ‘যিশুর অবতার’ দাবি করতেন
ছবি

বন্দুকধারীর হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ বছর বয়সী নাসির বেস্ট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন -ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের চেকপোস্টে গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়, নিহত ওই যুবকের নাম নাসির বেস্ট। তার বয়স ২১ বছর। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

জানা যায়, হোয়াইট হাউসের নিরাপত্তা চেকপোস্টের আশপাশে প্রায়ই তাকে ঘোরাফেরা করতে দেখা যেত। গত বছর তিনি যানবাহন চলাচলে বাধা দেওয়া এবং সংরক্ষিত নিরাপত্তা এলাকায় প্রবেশের মতো ঘটনায় দুইবার গ্রেফতার হয়েছিলেন।

তৎকালীন সময়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আধুনিক যুগের যিশু খ্রিস্টের অবতার বলে দাবি করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তদন্তকারীদের ধারণা, হামলাটি তার মানসিক অস্থিরতার কারণেই ঘটতে পারে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে তার বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণ থেকে দূরে থাকার জন্য আদালতের নিষেধাজ্ঞা জারি ছিল, যা তিনি অমান্য করেন।

প্রতিবেদনে আরো বলা হয়, ২৪ মে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট এলাকায় সন্দেহজনক আচরণের পর তিনি হঠাৎ গুলি চালান। এতে অন্তত একজন পথচারী গুরুতর আহত হন।

ঘটনার পর সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালিয়ে তাকে ‘নিষ্ক্রিয়’ করে এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এফবিআই জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই