গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ খুললে পারমাণবিক আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ১৭:৩৮ এএম ২০২৬
হরমুজ খুললে পারমাণবিক আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র
ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও -ফাইল ছবি

ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়, তবে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে অত্যন্ত গুরুত্বসহকারে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুবিওর মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন একটি পর্যায়ভিত্তিক কৌশল গ্রহণের দিকে এগোতে পারে, যেখানে তাৎক্ষণিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণ সমাধান না করেও একটি অন্তর্বর্তী চুক্তির পথ খোলা থাকতে পারে।

ভারতের নয়া দিল্লি সফরের সময় এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক ইস্যুর সমাধান করা সম্ভব নয়। তাঁর ভাষায়, “ন্যাপকিনের পেছনে লিখে ৭২ ঘণ্টায় পারমাণবিক সমস্যার সমাধান করা যায় না।”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে হবে। এরপর নির্ধারিত কাঠামোর আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভবিষ্যতে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার—এসব বিষয়ে বিস্তারিত আলোচনায় যুক্তরাষ্ট্র প্রবেশ করবে।

রুবিও জানান, এসব প্রযুক্তিগত বিষয় সমাধানে সময় লাগবে, তবে তা দীর্ঘ সময়সাপেক্ষ হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, আগামী দুই মাসের মধ্যে আলোচনা ফলপ্রসূ না হলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা বিকল্পগুলোর মধ্যে সামরিক চাপের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। তাঁর ভাষায়, নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি না হলে প্রেসিডেন্টের সামনে বর্তমান সব বিকল্পই খোলা থাকবে।

তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। বিশ্লেষকদের একাংশের মতে, এ ধরনের পর্যায়ভিত্তিক সমঝোতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের দরকষাকষির অবস্থানকে কিছুটা দুর্বল করতে পারে। সূত্র: সিনহুয়া


সানা/ডিসি/আপ্র/২৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই