গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

যে প্রতিষ্ঠান সব কর্মীকে একসঙ্গে দুই সপ্তাহের ছুটি দেয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:৫৮ এএম ২০২৬
যে প্রতিষ্ঠান সব কর্মীকে একসঙ্গে দুই সপ্তাহের ছুটি দেয়
ছবি

ছবি সংগৃহীত

ভাষা শেখানোর অ্যাপ ডুওলিঙ্গো সব কর্মীকে দুই সপ্তাহের জন্য ছুটি দিয়েছে। এটি অনেক করপোরেট প্রতিষ্ঠানের কাছে অপ্রচলিত বা ‘অচিন্তনীয়’ ব্যাপারে বলেই মনে হতে পারে। তবে ডুওলিঙ্গোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুইস ভন আহনের মতে, এই ছুটির নীতিই কোম্পানির দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম চাবিকাঠি।

প্রায় এক হাজার কর্মীর কোম্পানি হওয়া সত্ত্বেও, ডুওলিঙ্গো প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দুই সপ্তাহের শীতকালীন ছুটির নীতি অনুসরণ করে আসছে। চলতি বছর কর্মিসংখ্যা ১৪ শতাংশ বেড়ে প্রায় ৯৫০ জনের বেশিতে পৌঁছালেও, প্রতিষ্ঠানটি এই ঐতিহ্য থেকে সরে আসেনি, তা বজায় রেখেছে।

ভন আহনের মতে, সাধারণত ব্যক্তিগত ছুটি কর্মীদের প্রকৃত বিশ্রাম নিশ্চিত করতে পারে না। কারণ, ছুটিতে গেলেও কাজ থেমে থাকে না—ইমেইল জমে, স্ল্যাক বার্তা বাড়ে, ফিরে এসে আবার সব সামলাতে হয়। ফলে মানসিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া সম্ভব হয় না।

ডুওলিঙ্গো এই সমস্যা এড়াতে সব কর্মীকে একই সময়ে ছুটিতে পাঠায়। শুধু অ্যাপ চালু রাখার জন্য একটি ছোট দল কাজ করে, বাকি সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকে। ফলে ছুটি শেষে কাজে ফিরে কোনো চাপ বা জমে থাকা কাজের বোঝা থাকে না কর্মীদের।

বৈশ্বিক কর্মীদের জন্য কার্যকর: ডুওলিঙ্গোর কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন। কেউ সহজেই পরিবারে যেতে পারলেও, অনেক কর্মীর জন্য পরিবারে যেতে হলে ১০ ঘণ্টারও বেশি সময়ের ফ্লাইট নিতে হয়। তাঁদের জন্য এক–দুই দিনের ছুটি যথেষ্ট নয়। দুই সপ্তাহের টানা ছুটি কর্মীদের দূরদেশে ভ্রমণ ও পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ দেয় বলে জানান ভন আহন।

বিশ্রামের পাশাপাশি আত্মমূল্যায়নের সুযোগ: ভন আহনের মতে, দীর্ঘ ছুটি শুধু বিশ্রামের জন্য নয়, আত্মবিশ্লেষণেরও সুযোগ তৈরি করে। এতে কর্মীরা নিজেদের ব্যক্তিগত লক্ষ্য, কাজ এবং জীবনের ভারসাম্য নিয়ে ভাবার সময় পান। ডুওলিঙ্গোর লক্ষ্য হলো—বিশ্বের সেরা শিক্ষা তৈরি করা এবং তা সবার জন্য সহজলভ্য করা। এই ধরনের গভীর চিন্তা ও আত্মসংযোগ ছোট, খণ্ডিত ছুটিতে সম্ভব নয়। যদিও এই নীতি বাস্তবায়নে কোম্পানির আর্থিক ব্যয় হয়—কারণ কর্মীরা কাজ না করলেও বেতন পান—তবু ভন আহনের মতে এটি সার্থক বিনিয়োগ।

বৈশ্বিক চিত্র ভিন্ন: ডুওলিঙ্গো কর্মীদের ছুটি দিলেও বৈশ্বিকভাবে চলছে কর্মী ছাঁটাইয়ের ঝড়। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ঘোষিত চাকরি ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৭০ হাজার, যা কোভিড-১৯ মহামারির বছর ২০২০-এর পর সর্বোচ্চ। সে বছর মোট ২২ লাখের বেশি কর্মী ছাঁটাই হয়েছিল।

সানা/এসি/আপ্র/২৯/১২/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ
০৩ জুলাই ২০২৬

চার মাস পর খামেনি হত্যার নিন্দা জানালো বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাং...

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক
০৩ জুলাই ২০২৬

জাপানে মেয়রের মাতৃত্বকালীন ছুটি ঘিরে তীব্র বিতর্ক

জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতার মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে...

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা
০৩ জুলাই ২০২৬

বাবার শেষবিদায়ে থাকছেন না ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকছে...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন
০৩ জুলাই ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই